Kalyani

একাধিক সম্পর্কে জড়িয়ে প্রেমিক! বিচ্ছেদ চাইতেই ‘হুমকি’, কল্যাণীতে ‘আত্মঘাতী’ কিশোরী

মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। সে কল্যাণী পুরসভার চাঁদামারি ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। বর্ষার সঙ্গে কল্যাণীর মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৫:৪৩

options
link
একাধিক সম্পর্কে জড়িয়ে প্রেমিক! বিচ্ছেদ চাইতেই ‘হুমকি’, কল্যাণীতে ‘আত্মঘাতী’ কিশোরী

প্রেমিকের একাধিক সম্পর্ক! যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল কিশোরী। তাতেই বাড়িতে এসে হুমকি, গালিগালাজ যুবকের! তারপরই আত্মঘাতী কিশোরী! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণী (Kalyani) পুরসভা এলাকায়। পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কের টানাপোড়নের কারণে চরম সিদ্ধান্ত নিয়েছে নাবালিকা। এদিকে ঘটনার পর থেকেই যুবক  পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

মৃত কিশোরীর নাম বর্ষা মণ্ডল। সে কল্যাণী পুরসভার চাঁদামারি ১ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। বর্ষার সঙ্গে কল্যাণীর মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বছর দুয়েক ধরে তারা সম্পর্কে ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি বর্ষা জানতে পারে এক নয় একাধিক কিশোরী, যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে সৌরভের। তা জানতে পেরে সৌরভের সঙ্গে নাবালিকা সম্পর্ক ছিন্ন করতে চায় বলে দাবি পরিবারের।

Advertisement
মৃত নাবালিকা বর্ষা মণ্ডল।

বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে স্থানীয় একটি মেলায় গিয়েছিল বর্ষা। সেখানে সৌরভের সঙ্গে তার দেখা হয়। অভিযোগ, এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযুক্ত যুবক কিশোরীর বাড়িতে এসে তাকে গালিগালাজ করে। এমনকী হুমকিও দেয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে বর্ষার বাবা-মা ছিলেন না। কিশোরীর জেঠুর মেয়েরা বিষয়টি লক্ষ্য করেন।

Advertisement

এরপরই ওই কিশোরী পাশের ঘরে ঘোমানোর জন্য চলে যায়। কিছুক্ষণ পরই ঘরের দরজার ফাঁক দিয়ে বর্ষাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতের মা রিঙ্কু মণ্ডল বলেন, “সৌরভ বলে যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পাশাপাশি অন্য মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল ছেলেটির। তারপরই মেয়ে বর্ষা সম্পর্ক থেকে সড়ে আসতে চায়। তারপর বৃহস্পতিবার রাতে ছেলেটি এসে মেয়েকে হুমকি দেয় গালিগালাজ করে। তারপরই বর্ষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সৌরভের কড়া শাস্তি চাই। যাতে অন্য কোনও মেয়ের জীবন যাতে নষ্ট করতে না পারে।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে যুবক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.