Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

মোদির সভায় থাবা বসাবে বৃষ্টি? সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

শনিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকেই লোকজন আসবেন।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৩:০২

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৩:০২

options
link
মোদির সভায় থাবা বসাবে বৃষ্টি? সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা? zoom
শনিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতীকী ছবি।
Advertisement

মার্চের মাঝামাঝি পারদ চড়ছে বঙ্গে। গরমে ইতিমধ্যেই বাড়ছে অস্বস্তি। তবে আগামী কয়েকদিন সূর্যদেবের দাপট থেকে রেহাই পাবেন বঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ-ছ’দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রীতিমতো দুর্যোগ থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ৬ দিন দুর্যোগ থাকতে পারে। ১২ থেকে ১৩ তারিখের মধ্যে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে আকাশ আংশিক মেঘলা থাকবে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুক্রবার এবং শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গ বাড়বে বৃষ্টি। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা বেগে হাওয়া বইতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখাও বিস্তৃত। তার ফলে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। রাজ্যজুড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন অবশ্য কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রবিবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। উল্লেখ্য, শনিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন অবশ্য কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকেই লোকজন আসবেন। তাঁদের বৃষ্টির মধ্যে পড়তে হতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.