জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ। ২ কেজি সোনা-সহ বিএসএফের জালে ২ পাচারকারী। যার আনুমানিক মূল্য ১,২৩,৮২,৪৫৭ টাকা।
জানা গিয়েছে, ঢাকা-কলকাতা চলাচলকারী একটি আন্তর্জাতিক বাস নিরাপত্তা ছাড়পত্রের জন্য আইসিপি পেট্রাপোলের বাস চেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছিল। ১৪৫ ব্যাটালিয়ন, বিএসএফ-এর বম্ব ডিসপোজাল স্কোয়াড দল এবং স্নিফার ডগ স্কোয়াড নিয়মমাফিক অনুসন্ধান চালায়। জওয়ানরা সিট নম্বর B১ এবং D৪-এর নিচে লুকিয়ে রাখা বস্তু দেখতে পায়। সেখান থেকেই একে একে উদ্ধার হয় প্রচুর সোনা। বাসের চালক ও সুপারভাইজারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে করা হলে তারা কোনও উত্তর দেননি। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা। গ্রেপ্তার করা হয়েছে বাসের চালক ও সুপারভাইজারকে।
[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা বাংলাদেশী নাগরিক। তাঁদের দাবি, জীবিকা নির্বাহের জন্য বাসে কাজ করে তারা। সোনা লুকানোর বিষয়টি জানা ছিল না বলেই দাবি ধৃতদের। এ বিষয়ে বিএসএফের তরফে বলা হয়েছে, “ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরাকারবারীরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করে। তবে সীমান্তে যেকোনও ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”
[আরও পড়ুন: ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীকে ‘অপহরণ’, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার]
সর্বশেষ খবর
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত
-
‘সুপারি কিলার’দের সঙ্গে আঁতাঁত! ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে গ্রেপ্তার কলকাতা পুলিশের সার্জেন্ট-সহ ২
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা