পাঁচলার পর এবার জগৎবল্লভপুর। ফের হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! গয়নার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। গুরুতর আহত ওই দোকানিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
বাইকে করে চারজন দুষ্কৃতী তাঁর দোকানের সামনে আসে। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড। বাইক থেকে নেমে দোকানের মালিকের পায়ে গুলি চালায় এক দুষ্কৃতী। তিনি মাটিতে লুটিয়ে পড়তেই ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জগৎবল্লভপুরের পাতিহাল হাটতলা এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ ওই স্বর্ণ ব্যবসায়ী পল্লব সাহা দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্যে বাইকে উঠছিলেন। সেই সময়ে বাইকে করে চারজন দুষ্কৃতী তাঁর দোকানের সামনে আসে। মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড। বাইক থেকে নেমে দোকানের মালিকের পায়ে গুলি চালায় এক দুষ্কৃতী। তিনি মাটিতে লুটিয়ে পড়তেই ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করে। গোটা এলাকায় চলে তল্লাশি।

এর আগে পাঁচলায় সোনার দোকানিকে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবার জগৎবল্লভপুরেও একই ঘটনা। মাস কয়েকের মধ্যে দুটি এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে হাওড়ার গ্রামীণ এলাকায়। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর পুলিশের। চলছে নজরদারি। দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশিও।
সর্বশেষ খবর
-
‘আমার শান্তি-আরাম সব নষ্ট করে দিয়েছে’, বিশ্বকাপের খ্যাতি থেকে এখন মুক্তি চাইছেন ভোজিনহা
-
সীমান্তে সংঘাতের মাত্রা কমতেই কাছাকাছি ভারত-চিন, জয়শংকরের মন্তব্যে দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের