দিন কয়েক আগে দেখা গিয়েছে টাস্কের মাঝে জীতু কামালের বিরুদ্ধে গোপনাঙ্গ স্পর্শের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছিলেন সকলের প্রিয় ‘লাফটারসেন’ অর্থাৎ নিরঞ্জন মণ্ডল। তা নিয়ে ‘দাদার দরবারে’ বিস্তর আলোচনাও হয়েছে। কেউ কেউ বলেছেন, টাস্কের মাঝে স্পর্শ হতেই পারে, অতিরিক্ত আবেগ প্রকাশ করে ফেলেছেন নিরঞ্জন। কারও কাছে এটা আলোচনায় উঠে আসার ট্রিক। সত্যিই কি তাই? বিগ বসের দুর্গে (Bigg Boss Bangla) বসে ঘনিষ্ঠদের কাছে আসল কথা ফাঁস করলেন লাফটারসেন। জানালেন, ছোটবেলায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের কথা।
নিরঞ্জন বলেন, “সবাই তো বলছে কেন আমি ওভার রিঅ্যাক্ট করলাম। আমি ছেলেবেলায় বহুবার যৌন হেনস্তার শিকার হয়েছিল। যখনই প্রতিবাদ করেছি, আমাকে মিথ্যবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সেদিন যখন আমি প্রথম বললাম, জীতুদা যদি বলত ভুল করে লেগে গিয়েছে, তাহলে হয়তো এরকমটা হতো না। কিন্তু যখনই বলল আমি মিথ্যে বলছি, তাতে আমি ট্রিগার হয়েছি।”
আরও পড়ুন:
বিগ বস মানেই কঠিন লড়াই। এই রিয়েলিটি শোয়ে এমন টাস্ক দেওয়া হয় যেখানে শারীরিক কসরত করতে হয়। একে অপরের সংস্পর্শে আসাও খুব স্বাভাবিক। দিন কয়েক আগে টাস্ক চলাকালীন জীতুর উপর বেজায় চটেন নিরঞ্জন। দাবি করেন, জীতু তাঁর গোপনাঙ্গ স্পর্শ করেছেন। নিরঞ্জন প্রতিবাদ করতেই জীতু দাবি করেন, অভিযোগ মিথ্যে। তাতেই রাগ বাড়ে ইনফ্লুয়েন্সরের। এক পর্যায়ে দেখা যায় তিনি জলের বোতল ও একটি ফুলের টব ছুঁড়ে ফেলেন। সোমবার রাতেই পর্বে দেখা গেল, কেন এই চিৎকার করেছিলেন সেই কথাই ঘনিষ্ঠদের বললেন নিরঞ্জন। ছোটবেলার ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি।

এদিন নিরঞ্জন বলেন, “সবাই তো বলছে কেন আমি ওভার রিঅ্যাক্ট করলাম। আমি ছেলেবেলায় বহুবার যৌন হেনস্তার শিকার হয়েছিল। যখনই প্রতিবাদ করেছি, আমাকে মিথ্যবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে।” এরপরই লাফটারসেন বলেন, “সেদিন যখন আমি প্রথম বললাম, জীতুদা যদি বলত ভুল করে লেগে গিয়েছে, তাহলে হয়তো এরকমটা হতো না। কিন্তু যখনই বলল আমি মিথ্যে বলছি, তাতে আমি ট্রিগার হয়েছি। ছোটবেলার স্মৃতি ফিরে এসেছে। আমি নিজেকে আটকাতে পারনি।”
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী