Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Suvendu Adhikari

প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু

রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের থেকে যুবদের তালিকা নেবেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৫৪

options
link
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।
Advertisement

লক্ষ্য যুব সমাজের মন পাওয়া। মোহন ভাগবত- মোদির পথে হেঁটে এবার এবার জেন জি-দের সঙ্গে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চা চক্রে বসেই শুনবেন যুবসমাজের মনের কথা। তাদের সমস্ত প্রশ্নের উত্তরও দেবেন। সোমবার কৈখালিতে ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে এই ‘যুব মিট’-এর কথা ঘোষণা করেন শুভেন্দু।

জেন জি-দের রিয়েলে ভরসা রাখার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও। পাশাপাশি ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুবসমাজের উপরই ভরসা রেখেছেন নবীন। তাঁর আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। মোবাইলে সীমাবন্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে নিজেদের অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।

এদিন অনুষ্ঠান মঞ্চে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে যুবদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনাদের সবার সঙ্গে একটি চায়ের মিটিং করব। তিন ঘণ্টা যত প্রশ্ন আছে করবেন। সরকার আপনাদের জন্যই কাজ করছে। অনেক কাজ করছে সরকার। এডুকেশন, এমপ্লয়মেন্ট, স্পোর্টস, স্কিল ট্রেনিং থেকে শুরু করে যুবদের জন্য মোদিজির যা গ্যারান্টি আছে তা একশো শতাংশ নয়, দু’শো শতাংশ আমরা পূরণ করব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন অনুষ্ঠানে রিলে নয়, জেন জি-দের রিয়েলে ভরসা রাখার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও। পাশাপাশি ভারতের হারানো সংস্কৃতি ফেরাতে যুবসমাজের উপরই ভরসা রেখেছেন নবীন। তাঁর আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। মোবাইলে সীমাবন্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে নিজেদের অংশগ্রহণের পরামর্শ দেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেই আবহে বাংলার যুবসমাজের উদ্দেশে নীতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। নীতিন এদিন জানান, দেশের যুবসমাজ রিল ও রিয়েলের মধ্যে ফারাক বোঝেন। তাঁরা জানেন, কোনটা ঠিক। আর নীতিনের এই বার্তার রেশ ধরেই যুবসমাজের মনের কথা শুনতে তাদের সঙ্গে চা চক্রের আয়োজন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের থেকে যুবদের তালিকাও নেবেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.