Katwa

গ্রাহক পরিষেবা নিয়ে অসন্তোষ, কাটোয়ার গ্রামীণ ব্যাঙ্কে সরকারি আধিকারিককে ‘হেনস্তা’

দীর্ঘক্ষণ ব্যাঙ্কে আটকে রাখা হয় ওই আধিকারিককে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১০:২৩

options
link
গ্রাহক পরিষেবা নিয়ে অসন্তোষ, কাটোয়ার গ্রামীণ ব্যাঙ্কে সরকারি আধিকারিককে ‘হেনস্তা’
কাটোয়ার গ্রামীণ ব্যাঙ্কে তুমুল উত্তেজনা। ছবি: জয়ন্ত দাস

ধীমান রায়, কাটোয়া: সরকারি ছাড়ের সুবিধা-সহ ঋণ প্রকল্প নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ হয়রানি করছে।উপভোক্তাদের কাছে এই অভিযোগ পেয়ে ব্লক যুব আধিকারিক এক সহকর্মীকে নিয়ে তার কারণ জানতে ব্যাঙ্কে আসেন। অভিযোগ, সরকারি আধিকারিকের সঙ্গে তা নিয়ে কথা বলার পরিবর্তে তাদের ব্যাঙ্কে আটকে রাখেন কর্মীরা। বুধবার বিকেল থেকে রাত প্রায় আটটা পর্যন্ত কাটোয়ার কৈথন গ্রামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যাঙ্কের এই ধরনের আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরাও। তারা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গোটা ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

কাটোয়া -১ বিডিও ইন্দ্রজিৎ মারিক বলেন, ” কৈথনে ওই ব্যাঙ্কের পরিষেবা নিয়ে কিছু সমস্যা হয়েছিল৷ আমি নিজে ব্যাঙ্কে গিয়েছিলাম। কথাবার্তা বলার পর সমস্যা মিটে গিয়েছে৷” কাটোয়া -১ ব্লকের গিধগ্রাম অঞ্চল এলাকার কৈথন গ্রাম-সহ পাশাপাশি গ্রামের কয়েকজন উপভোক্তা সরকারি প্রকল্পের ঋণের জন্য ব্লক অফিসে আবেদন জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের গ্রামীণ ব্যাঙ্কের কৈথন শাখার মাধ্যমে তাদের ওই ঋণ অনুমোদন হওয়ার কথা। অভিযোগ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও তিনজন আবেদনকারীর ঋণের আবেদন ব্যাঙ্ক কর্তৃপক্ষ বাতিল করে দেয়। এর পর ওই আবেদনকারীরা কাটোয়া ১ ব্লক যুব কল্যাণ আধিকারিকের কাছে নালিশ জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]

বুধবার কয়েকজন উপভোক্তা ব্যাঙ্কের শাখায় গিয়েছিলেন৷ অভিযোগ, ব্যাঙ্কে তাঁদের দুর্ব্যবহার করা হয়। তারা খবর দিলে কাটোয়া -১ যুব কল্যাণ আধিকারিক শিবশংকর বন্দ্যোপাধ্যায় তার এক সহ কর্মীকে নিয়ে বিকেল নাগাদ ব্যাঙ্কে আসেন । তিনি সহকারী ম্যানেজারের কাছে জানতে চান কি কারণে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ওই আবেদন বাতিল করা হয়েছে? অভিযোগ,তখন যুব কল্যাণ আধিকারিকের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ব্যাঙ্কের আলো নিভিয়ে উপভোক্তা-সহ সরকারি আধিকারিককে আটকে রাখা হয়।

Advertisement

শিবশংকরবাবু ফোনে বিষয়টি জানান বিডিওকে।তার পর বিডিও-সহ কয়েকজন এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান৷ এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রাও ক্ষোভে ফেটে পড়েন। তারা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আসে পুলিশ। তারপর পরিস্থিতি শান্ত হয়। যদিও সরকারি আধিকারিককে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্মীরা। তবে উপভোক্তাদের অভিযোগ প্রসঙ্গে তারা কোনও মন্তব্য করতে চাননি।

[আরও পড়ুন: মমতার নির্দেশে পদ হারালেন কেশিয়াড়ির ব্লক সভাপতি, বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.