Bardhaman

পড়াশোনা না করায় বকুনি! স্কুল পালিয়ে রাজস্থানে পাড়ি বর্ধমানের ২ কিশোরীর, তারপর…

তারা কোনও পাচারচক্রের খপ্পরে পড়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ২০:৪৯

options
link
পড়াশোনা না করায় বকুনি! স্কুল পালিয়ে রাজস্থানে পাড়ি বর্ধমানের ২ কিশোরীর, তারপর…
২ আগস্ট, রবিবার। রাজস্থান থেকে বর্ধমানে আনা হল নিখোঁজ ২ কিশোরীকে। নিজস্ব ছবি।

পড়াশোনা পছন্দ নয়। দিনের বেশিরভাগ সময়ই কাটত সোশাল মিডিয়ায়। এই নিয়ে বকাবকি করেছিলেন বাবা-মা। তাই ‘অভিমানে’ স্কুল পালিয়ে ট্রেনে চেপে ভিন রাজ্যে পাড়ি দেয় বর্ধমানের দুই কিশোরী। ১ মাস পর রাজস্থান থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করল বর্ধমান জিআরপি। একইসঙ্গে তাদের পালাতে সাহায্য করার জন্য এক যুবককেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রবিবার দুই কিশোরীকে বর্ধমানে নিয়ে আসা হয়। তারা কোনও পাচারচক্রের খপ্পরে পড়েছিল না কি বাবা মায়ের বকুনি খেয়ে পালিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ওই দুই ছাত্রীর বাড়ি মেমারির সুলতানপুর এলাকায়। বর্ধমানের রামাশিস হিন্দি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী তারা। গত ১ জুলাই তারা নিখোঁজ হয়ে যায়। স্কুলের পোশাকে মেমারি থেকে ট্রেন ধরে বর্ধমানে স্কুলে আসছিল তারা। ওই দিন শেষবার তাদের বর্ধমান স্টেশনে দেখা যায়। ওইদিন মেমারি থেকে মোট ৫ জন ছাত্রী ট্রেনে চেপে স্কুলে আসছিল। তিন জন স্কুলে পৌঁছলেও বাকি দুই জন স্কুলে যায়নি। কয়েকদিন ধরে খুঁজে না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারে, স্টেশনের শৌচালয়ে গিয়ে তারা স্কুলের পোশাক বদলে সাধারণ পোশাক পরে নেয়। তারপর ট্রেন ধরে মেমারিতে ফিরে যায়। তাদের কাছে রুপোর গয়না ছিল। সেগুলি বিক্রি করে একটি পুরনো মোবাইল ফোন কেনে তারা।

Advertisement

তারপর ট্রেন ধরে প্রথমে বিহারে যায়। বিহার থেকে তারা রাজস্থানে পৌঁছয়। সেখানে কাজ করবে বলে ঘরভাড়া নেয়। এই কাজে এক যুবক তাদের সাহায্য করে। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসবাদ করছে। সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইলের সূত্র ধরে পুলিশ রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে গত শুক্রবার ওই দুই কিশোরীকে উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, একটি কারখানার গোডাউন ভাড়া নিয়ে তারা থাকছিল। বাড়িতে বকাবকি করার কারণে তারা পালিয়ে রাজস্থানে চলে যায়। রবিবার তাদের বর্ধমান নিয়ে আসে পুলিশ।

Advertisement

সম্প্রতি মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ সমাজমাধ্যমে পোস্ট করে ওই দুই কিশোরীর সন্ধান চেয়ে আবেদন জানিয়েছিলেন। এদিন দুই ছাত্রীর উদ্ধার হওয়ার খবর পেয়ে বর্ধমানে এসেছিলেন তিনি। মানব দাবি করেন, প্রেম বা অপহরণের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। পড়াশোনার চেয়ে ওই দুই কিশোরী সমাজমাধ্যমে বেশি‌ ব্যস্ত থাকত। এই নিয়ে তাদের বাবা-মা বকাবকি করেছিল। সেই কারণেই ওই দুই কিশোরী বাড়ি ছেড়ে চলে যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.