সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির কঙ্কালসার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কাঁকসার জাঠগেড়িয়ায়। আত্মহত্যা নাকি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন মহিলা কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকা তাঁরা দুর্গন্ধ টের পান। স্বাভাবিকভাবেই চারপাশে দেখেন, সেই সময় নজরে পড়ে গাছে ঝুলছে কঙ্কাল। শরীর থেকে খসে পড়ছে মাংস। পরনের লুঙ্গি ও জুতো পড়ে রয়েছে দুদিকে। বিষয়টি নজরে পড়তেই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন মহিলারা। খবর যায় কাঁকসা থানায়।
[আরও পড়ুন: বাবার মৃত্যুর মাস চারেক পরেই শৌচালয় থেকে মায়ের বিবস্ত্র দেহ উদ্ধার, পুলিশের নজরে ছেলে]
খবর পেয়েই ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। গাছ থেকে কঙ্কালটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের পরিচয়ও জানতে পারেনি পুলিশ। তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
[আরও পড়ুন: অভিমান ভুলে পূর্বপুরুষের ‘হত্যাকারী’ দুর্গার পুজোয় শামিল ‘অসুর’রা]
সর্বশেষ খবর
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর
-
গাড়িতে বোমা, প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে ‘সহমরণে’র ফাঁদ, তারপর…