বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: অভিযুক্তর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল হাঁসখালির (Hanskhali) নির্যাতিতার। সোমবার এমনটাই জানালেন নদিয়ার (Nadia) হাঁসখালির নির্যাতিতা নাবালিকার মা। তাঁর অভিযোগ, অভিযুক্ত যুবকই মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে মেরে ফেলেছে। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাবালিকার সঙ্গে অভিযুক্তর প্রণয়ের সম্পর্কের কথা বলেছিলেন। তবে গোটা বিষয়টিই যে তদন্তসাপেক্ষ সেটাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন রানাঘাট মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতার মা। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, “আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল না। তবে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের প্রেম ছিল। ও-ই আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে মেরে ফেলেছে।” তিনি আরও জানান, “আমার মেয়ের সঙ্গে ওই তৃণমূল নেতার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে সাইকেল দিয়ে বেরিয়ে ছিল আমার মেয়ে।” তবে সেখানে কী হয়েছিল, তা তিনি জানেন না বলেও স্বীকার করে নিয়েছেন।
[আরও পড়ুন: ইস্তফা ইমরান-সহ সব PTI সাংসদের, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ]
নির্যাতিতা নাবালিকার মায়ের কথায়, “দু’জন ছেলের সঙ্গে একজন অপরিচিত মহিলা আমার মেয়েকে রাত সাড়ে ৭টা নাগাদ পৌঁছে দিয়ে যায়। বলে যায়, মেয়েকে একটু ডাক্তার দেখাতে। এরপর থেকেই মেয়ের রক্তক্ষরণ হতে শুরু করে।” তিনি আরও জানান, “পরের দিন ভোর চারটে নাগাদ মেয়ে বলে আমার শরীর খুব অসুস্থ হচ্ছে, তাই ওকে বাড়িতে রেখে আমি ডাক্তার কাছে ওষুধ আনতে যাই। এরপর ফিরে এসে বাড়িতে দেখি, আমার মেয়ে মারা গিয়েছে।”
উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীও বলেছিলেন, “হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্ক তো ছিলই শুনেছি। বাড়ির লোক, পাড়ার লোকেরাও জানত।” প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করলেন নির্যাতিতার মা-ও।
[আরও পড়ুন: ‘বাংলায় গ্রেপ্তারিতে কোনও রং দেখা হয় না’, হাঁসখালি কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল