সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নাগুড়ির সুভাষনগর স্কুলে মাধ্যমিকে প্রশ্নফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দপ্তর এই কাণ্ডে তদন্ত চালাচ্ছিল। সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে। তাই তাঁকে অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত নেওয়া হল।
[ অশান্তি কেড়ে নিয়েছে সন্তানকে, মাধ্যমিকের মার্কশিটেই তবু শান্তি খুঁজছেন ইমাম রশিদি ]
এবারের মাধ্যমিক চলাকালীন এই গুরুতর অভিযোগ ওঠে। পর্ষদের বেঁধে দেওয়া সময়ের আগেই প্রশ্নপত্রের প্যাকেট ওই শিক্ষক খুলে ফেলতেন বলে অভিযোগ। তারপর প্রশ্ন পাঠিয়ে দেওয়া হত স্কুলেরই মেধাবী ছাত্রের কাছে। মেধাতালিকায় স্কুল যাতে উঠে আসে সে কারণেই প্রধানশিক্ষক এই কাজ করতেন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন আরও তিন শিক্ষক। যদিও পুরোটাই অস্বীকার করেছিলেন সুভাষনগর স্কুলের ওই শিক্ষক। কিন্তু ঘটনায় তদন্তের নির্দেশ দেয় পর্ষদ। গতকালই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকায় অবশ্য নেই ময়নাগুড়ির স্কুলটি। তাতে অনেকেই মনে করছেন যে, এ যাত্রায় হয়তো রেহাই পেয়ে গেলেন স্কুলের অভিযুক্ত প্রধানশিক্ষক। কারণ প্রশ্নফাঁস হলে স্কুলের মেধাবীরা আরও ভাল রেজাল্ট করত বলে সাফাই দেওয়ার জায়গা পেয়ে যাবেন তিনি। কিন্তু পর্ষদ যে তদন্ত চালাচ্ছিল তাতে তাঁর দোষ প্রমাণিত হয়েছে। অর্থাৎ সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে প্রশ্ন চালান করার ব্যাপারে নির্দিষ্ট প্রমাণ মিলেছে। এরপরই পর্ষদ রিপোর্ট দেয় সরকারের কাছে। শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু স্কুলেই এই ঘটনা ঘটেছে, তাই প্রধান শিক্ষক কোনওভাবেই দায় এড়াতে পারেন না। স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই প্রধান শিক্ষককে অন্য স্কুলে বদলি করা সিদ্ধান্ত নিয়েছে। বাকিদের ক্ষেত্রে কঠোর সাজাও হতে পারে। কেউ কেউ চাকরি খোয়াতে পারেন, এমন সম্ভাবনাও আছে। যদিও এই বিষয়ে পর্ষদের পদক্ষেপ এখনও বাকি আছে। ফলত প্রধান শিক্ষকের উপর শাস্তির কোপ আরও কঠোরভাবে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
[ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য, ‘গোলা-বারুদের’ গ্রামে রোল মডেল এখন তামান্না-রফিকুল ]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক