চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: কালী প্রতিমার সঙ্গে থাকা শিবের মূর্তির মুন্ডু কাটার অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুষ্কৃতীর কীর্তি। মুর্শিদাবাদের বড়ঞায় জোর শোরগোল। অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
প্রায় ৫০০ বছরের প্রাচীন বড়ঞার শ্রীহট্ট গ্রামের রানি ভবানীর কালীপুজো। প্রতি বছরের মতো এবারও কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। চলছিল প্রতিমা তৈরির কাজ। দুষ্কৃতীদের কুকীর্তি যেন পুজো প্রস্তুতির তাল কাটল। বুধবার গভীর রাতে শিবের মূর্তি বিকৃতির অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখে গামছা বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী শিবের মুন্ডু কেটে নেয়।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়মে বড়সড় বদল, কী জানাল সংসদ?]
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিকৃত অবস্থায় শিবের মূর্তি দেখতে পান। পাঁচশো বছরের প্রাচীন কালীপুজোর আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত স্থানীয়রা। বড়ঞা থানায় অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।
[আরও পড়ুন: কর্মীদের অভিমান অনুপমের মুখে, ওঁর সঙ্গে কথা বলা উচিত দলের: দিলীপ]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!