উত্তরে বৃষ্টি-বিপর্যয়ে চালু হেল্পলাইন, লাগাতার বর্ষণে শঙ্কা বাড়াচ্ছে ভয়ের ভুটান

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বৃহস্পতিবার রাত থেকে চলা অবিরাম বৃষ্টিতে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সিকিমের পরিস্থিতিও উদ্বেগজনক। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সরকার।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৪:৫২

options
link
উত্তরে বৃষ্টি-বিপর্যয়ে চালু হেল্পলাইন, লাগাতার বর্ষণে শঙ্কা বাড়াচ্ছে ভয়ের ভুটান
প্রবল বর্ষণে বালাসন নদীর জলে ভেসে গেল দুধিয়া সেতু। নিজস্ব চিত্র

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বৃহস্পতিবার রাত থেকে চলা অবিরাম বৃষ্টিতে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নেমেছে। সিকিমের পরিস্থিতিও উদ্বেগজনক। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিভিন্ন জায়গায় নামা ধস পরিষ্কার করার কাজ শুরু হচ্ছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের জন্য হেল্পলাইন নম্বর চালু হয়েছে। পর্যটকদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই দিকটিও দেখা হচ্ছে। বেশ কিছু জায়গায় পর্যটকদের আটকে থাকার খবরও প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে। রাজ্যের তরফে দুটি এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই দুটি হল, ১৮০০-২১২১-৬৫৫ ও ০৩৫৩-২৫১৩৯৮৬। দুধিয়ার অস্থায়ী সেতু ভেঙে গিয়েছে বালাসন নদীর জলের তোড়ে।

Advertisement

ভারী বর্ষণে উত্তরবঙ্গের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বালাসন, মহানন্দা, তিস্তা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। ১১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। দার্জিলিং থেকে শিলিগুড়ির সংযোগকারী রাস্তা এই মুহূর্তে আপাতত বন্ধ। রবে ১০ নম্বর জাতীয় সড়ক, কালিম্পং, সিকিমগামী রাস্তায় যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে বলে খবর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। পর্যটকদের যাতে কোনও সমস্যা, ক্ষতি না হয় সেই দিকে নজর রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও দুর্যোগপূর্ণ এলাকা থেকে সরিয়ে আনা হতে পারে।  

Advertisement
Helpline launched following rain-related havoc in North Bengal and Darjeeling
পরিস্থিতি খতিয়ে দেখছেন সাংসদ রাজু বিস্তা। নিজস্ব চিত্র

গত অক্টোবরে দুর্যোগে বিধ্বস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। বহু মানুষের মৃত্যু হয়েছে, আর্থিক ক্ষতিও হয়েছিল। ধীরে ধীরে ফের চাঙা হয়ে উঠছিল উত্তর, তারই মাঝে ফের দুর্যোগ। কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই বেড়েছে নদীর জলস্তর। আর বালাসনের জল বাড়তেই বিপত্তি। ভেঙেছে দুধিয়ার অস্থায়ী সেতু। ১১০ নম্বর জাতীয় সড়কে কাশির্য়াং-সহ একাধিক রাস্তায় ধস নেমেছে। ভেঙে পড়ছে গাছ। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

Advertisement

রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বিষয়টি জানান হয়েছে। জেলার আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে। পর্যটকরা যেখানে রয়েছেন, সেখানেই সুরক্ষিত থাকুন। প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এদিনই বিপর্যস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন সাংসদ রাজু বিস্তা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.