ইলিশ দেখলেই মাছপ্রেমীদের জিভে যেন লালা ঝরে। অথচ দামের কথা ভেবে পিছু হঠে যান অনেকেই। মধ্যবিত্ত গেরস্থের নাগালের বাইরে থাকা সেই ইলিশে মড়ক। হুগলি নদীর পূর্ব ও পশ্চিম পাড়ে দেখা মিলল শয়ে শয়ে মরা ইলিশের। যা দেখে আক্ষেপের শেষ নেই মৎস্যপ্রেমীদের।
আরও পড়ুন:
হুগলি নদীতে শুধু মাছই নয়, গাঙ্গেয় শুশুক এবং গ্যাঞ্জেটিক টার্টেল থাকে। এছাড়া ইলিশও রয়েছে।
জানা গিয়েছে, রবিবার থেকে দফায় দফায় হুগলির পশ্চিম পাড়ের কাঁজিয়াখালি, রাঙামাটি, কালীনগর, জগদীশপুর, বাঁশতলা, কলসাপা, চেঙ্গাইল-সহ নদী তীরবর্তী এলাকায় মাছের মড়ক দেখা দিয়েছে। খোকা ইলিশ থেকে এক কেজি বিভিন্ন মাপের মাছ মরে পড়ে থাকতে দেখা গিয়েছে বলেই খবর। ভোলা, ট্যাংরা, চিংড়ি এবং চেঙো মাছেরও মড়ক দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই তাতে চিন্তায় পড়ে গিয়েছেন ফুলেশ্বর, বাউড়িয়া, কাজিয়াখালির মৎস্যজীবীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীতে স্নান করতে এসে মরা মাছ দেখতে পাওয়া যায়। কারখানার দূষিত জল নদীতে মেশে সম্ভবত সে কারণেই মাছের মড়ক লেগেছে। ইলিশের মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের সঙ্গে সহমত মৎসজীবীদের একাংশ। তাদের মতে, নদীর জলদূষণের ফলে মাছের মড়ক লেগেছে।
হুগলি নদীতে শুধু মাছই নয়, গাঙ্গেয় শুশুক এবং গ্যাঞ্জেটিক টার্টেল থাকে। এছাড়া ইলিশও রয়েছে। হুগলি নদীতে কারখানার দূষিত জল মেশার ফলে তাই মাছ মৃত্যুর হওয়ার সম্ভাবনা প্রবল। আবার ইলিশ অত্যন্ত সংবেদনশীল মাছ। জলেরক তাপমাত্রা কিংবা লবণাক্ততার সামান্য তারতম্য হলেই রূপোলি শস্যের মৃত্যু হতে পারে। তাই সেটি হয়েছিল কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। অবশ্য হুগলি নদীতে ইলিশ মাছের মৃত্যু নতুন নয়। মৎস্যজীবীদের দাবি, এর আগে বর্ষার সময় নদীতে এমন মাছের মড়ক দেখা দিয়েছে। তবে এবার ইলিশের মড়ক লেগেছে অনেক বেশি। গত ২০২০ সালের মার্চে নদীতে ইলিশের মড়ক দেখা গিয়েছিল। ২০২৫ সালের মে মাসেও রূপনারায়ণে মাছের মড়ক দেখা দেয়। সেবার মূল কারণ হিসাবে নদীর জলদূষণই উঠে এসেছিল বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা অ্যান্সেলোত্তির
-
শহরে ব্রাজিলের খেলা দেখতে এসে বিপত্তি! পাঁচতারা হোটেলে ‘শ্লীলতাহানি’র শিকার নাগাল্যান্ডের ২ যুবতী
-
নমাজের অছিলায় পিছন থেকে পরপর মার, ককপিটে কীভাবে জঙ্গি হামলা? নেতানিয়াহুকে জানালেন স্মিত
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ