ভুল করে অ্যাকাউন্টে জমা পড়া টাকা ফিরিয়ে সততার নজির গৃহবধূর

বাংলা আবাস যোজনার টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ১৩:০৩

options
link
ভুল করে অ্যাকাউন্টে জমা পড়া টাকা ফিরিয়ে সততার নজির গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: বাংলা আবাস যোজনার টাকা। ভুল করে এক মহিলার অ্যাকাউন্টে জমা হওয়ায় তা ফিরিয়ে দিলেন ওই গৃহবধূ। রানিনগরের মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের আমিরাবাদ গ্রামের ঘটনা। বৃহস্পতিবার বিকেলে রানিনগর ২ ব্লক অফিসে উপস্থিত হয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন। তবে তার জন্য হন্যে হয়ে ব্লক আধিকারিকদেরও তাঁকে খুঁজে বের করতে হয়েছে।

Advertisement

[খাস শিলিগুড়িতে দাপাল হাতি ও চিতাবাঘ, ঘুম ছুটল শহরবাসীর]

Advertisement

বিডিও আশিস কুমার রায় জানান “আবাস যোজনা ঘরের যে মূল উপভোক্তা, তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়ার কারণেই ওই বিপত্তি ঘটেছিল। তবে তা উদ্ধার করা সম্ভব হয়েছে।” ওই গৃহবধু কল্পনা সরকার জানান, কিছুদিন আগে হঠাৎ করেই তাঁর মোবাইলে একটি ম্যাসেজ আসে। তাতে দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা জমা পড়েছে। তাই দেখে তিনি অবাক। কে দিল ওই টাকা ? এ নিয়ে আবার কোনও বিপদ হবে না তো? এসব সাত-পাঁচ ভেবেই পড়শিদের বিষয়টি জানান তিনি। অনেকেই আশ্বাস দিয়েছিলেন হয়তো কেউ টাকা জমা করতে গিয়ে ভুল করে টাকা ঢুকিয়েছে। ওটা ওরাই আবার ব্যাঙ্কের মাধ্যমে ঠিক করে নেবে। এ সব শুনেই চুপ ছিলেন তিনি।

Advertisement

এর মধ্যে হঠাৎই একদিন দেখি বিডিও অফিসের লোক এসে উপস্থিত হয় তাঁর বাড়িতে। তাঁরা জানান বিস্তারিত ঘটনা। তাই শুনে আশ্বস্ত হন ওই গৃহবধূ। সমস্ত বিষয়টি জানার পর আধিকারিকদের আশ্বস্ত করেন ওই গৃহবধূ। তিনি বলেন “আমিও জানালাম, টাকাতো আমি তুলিনি। কী করতে হবে বলুন করে দিচ্ছি। যেই বলা, বিডিও সাহেব জানালেন টাকাটা নিয়ে একদিন ব্লক অফিসে আসুন। ওই টাকা যার পাওনা তাকে ডেকে আনা হবে। আপনি নিজেই তাঁর হাতে টাকা গুলো তুলে দেবেন।” বৃহস্পতিবার বিকেলে ব্লক অফিসে উপস্থিত হন বিডিও। সেখানেই তাঁর সামনে ওই টাকা পাওনাদারের হাতে তুলে দেন গৃহবধূ কল্পনা সরকার। তাঁর সততায় মুগ্ধ হন সবাই।

[বহরমপুরে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত ৩]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.