সুমন করাতি, হুগলি: পাওনা টাকা চাওয়ায় সোশাল মিডিয়ায় অপমান, কুমন্তব্য! সহ্য করতে না পেরে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা দম্পতির। পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী-স্ত্রী। পুলিশ বিষয় খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অলোক হাজরা ও মৌসুমী হাজরা। তাঁরা পান্ডুয়ার ক্ষীরখণ্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্ষীরকুন্ডি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, অলোকের সঙ্গে কলিসান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। কয়েক বছর যাবত সেই সম্পর্কে ফাটল ধরে। টাকা চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয় বলে খবর। অভিযোগ, এনিয়ে আশিফ ফেসবুকে লাইভে অলকের সম্পর্কে কটূ কথা বলতে থাকেন। প্রতিবাদে বুধবার অলোক ও তাঁর স্ত্রী মৌসুমী কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে যান। ওই লাইভ ভিডিওগুলি মুছে ফেলার দাবি জানান। যা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। কথা কাটাকাটির মাঝেই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী-স্ত্রী দুজনে। তাঁরাও ফেসবুক লাইভ করেন।
সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির