সুমন করাতি, হুগলি: সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির(Hooghly Road Accident) ব্যান্ডেলে। তরুণীর মাথা পিষে দিল দ্রুত গতিতে আসা লরি। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে লোকজনে ভরা ছিল ব্যান্ডেল মোড়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় সাড়ে আটটা নাগাদ ব্যান্ডেল মোড়ের দিক থেকে লিচু বাগানের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক তরুণী। ব্যান্ডেল পাম্পের কাছে ওই তরুণীকে পিছন থেকে ধাক্কা দেয় একটি লরি। রাস্তায় ছিটকে পড়েন তরুণী। সেই সময় লরির রীতিমতো তরুণীর মাথা পিষে দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

[আরও পড়ুন: গিরি টপকে শিবের হাতে ১০০ দিনের বকেয়া, এবার ‘মামাজি’র দ্বারস্থ হতে হবে বাংলাকে]
লরি নিয়ে চালক পালানোর চেষ্টা করেন। এলাকার তিনজন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে তাঁকে। ব্যান্ডেল লিচু বাগান মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে তাঁরা। ঘটনাস্থলে যায় ব্যান্ডেল পিপির পুলিশ। লরি চালককে আটক করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মেয়েটির এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। মৃতার নাম-পরিচয়ের সন্ধানে পুলিশ।
[আরও পড়ুন: যত গর্জাল তত বর্ষাল না! ‘অপ্রাপ্তিতেও’ কোন মন্ত্রে বশ নীতীশ-নায়ডু]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের