দিব্যেন্দু মজুমদার: ভৌতিক জগতের সাথে দীর্ঘদিনের যোগাযোগ। অলৌকিক ক্ষমতার অধিকারী। আর সেই সুবাদেই নাকি বিশেষ শক্তির অধিকারী জনাইয়ের একটি স্কুলের ‘গুণধর’ শিক্ষক শিবপ্রসাদ রায়। নিজে শক্তি অর্জন করেই ক্ষান্ত হয়নি, তা আবার ছড়িয়ে দিতে চায় তার ছাত্রীদের মধ্যেও। আসলে এটাই ছিল ফাঁদ। এই বিশেষ ক্ষমতা ও শক্তি অর্জনের প্রলোভন দেখিয়েই নবম শ্রেণির তিন ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকা এক ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার চণ্ডীতলা থানার পুলিশ পকসো আইনে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্ত শিক্ষককে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে, আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
[ বহিরাগত নাকি বিজেপি কর্মী! মহম্মদবাজারের অশান্তিতে গ্রেপ্তার ১৫ ]
এই মামলার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানান, ধৃত শিক্ষক শিবপ্রসাদ রায় স্কুলে শিক্ষকতার পাশাপাশি জনাইতে নিজের বাড়িতে গৃহশিক্ষকতাও করেন। গত বুধবার নবম শ্রেণির তিন ছাত্রী তার বাড়িতে পড়তে গেলে ওই শিক্ষক ছাত্রীদের বিশেষ ক্ষমতার অধিকারী করে তোলার জন্য ভৌতিক জগতের গল্প ফাঁদেন। অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের বলে, ভৌতিক জগতে তার দীর্ঘদিন ধরে যাতায়াত। আর এই জগতের সুবাদেই সে আজ বিশেষ ক্ষমতার অধিকারী। যার জন্য আজ তার এই প্রভাব প্রতিপত্তি। শিক্ষক তিন ছাত্রীকে বলে, তাদেরও সেই বিশেষ ক্ষমতার অধিকারী করে দেবে। এই ক্ষমতা অর্জন করলে তারা পরীক্ষায় অসম্ভব ভাল ফল করবে। শিক্ষকের কথায় ভুলে যায় তিন ছাত্রী। এরপর নিজের বাড়িরই অন্য একটি ঘরে শিক্ষক আলাদা আলাদা করে তিন ছাত্রীকে ডাকে। তারপর তাদের চোখ বন্ধ করতে বলে যাতে ভৌতিক জগতের লোকেদের আসতে কোনও অসুবিধা না হয়। ছাত্রীরা চোখ বন্ধ করার পরই ‘গুণধর’ শিক্ষকের আসল চরিত্র বেরিয়ে আসে। সে একে একে তিন ছাত্রীরই শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকে।
[ বাড়ির উঠোনে বোমা, অজান্তে ঝাঁটা দিয়ে সরাতে গিয়ে আক্রান্ত বধূ ]
ভুল বুঝতে পারে ছাত্রীরা। তবে লজ্জায় ঘটনার কথা পরিবারকে প্রথমে জানাতে পারেনি। তবে তিন ছাত্রীর মধ্যে একজন প্রতিবাদী হয়ে ওঠে। ওই ছাত্রী রুখে দাঁড়ায়। এই অন্যায় যাতে আর কারোর সঙ্গে না হয়, তার জন্য তার পরিবারকে পুরো ঘটনার কথা বলে। এরপরই ওই ছাত্রীর বাবা চণ্ডীতলা থানায় গুণধর শিক্ষক শিবপ্রসাদ রায়ের বিরুদ্ধে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। জনাইয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, ওই শিক্ষক আগে বরানগরে থাকতেন। সেখানেও এই ধরনের কুকীর্তির নিদর্শন রেখে এসেছে ওই শিক্ষক।
সর্বশেষ খবর
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ