বাংলা ও বাঙালির মনন-চিন্তনে উত্তম কুমারের অবস্থান নতুন করে ব্যক্ত করার নয়। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা, থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ শতবর্ষেও বাঙালির নিজস্ব ব্যাকরণ। যিনি আজও বাংলা সিনেজগৎ তো বটেই, এই ভূ-ভারতের ফিল্মিদুনিয়াতেও সমুজ্জ্বল। বাঙালির সেই চিরন্তন ‘ম্যাটিনি আইডল’-এর জন্ম শতবর্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নরেন্দ্র মোদির।
বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য।
আরও পড়ুন:
শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানেও মহানায়কের স্মৃতিচারণ করেন তিনি। এবার জন্ম শতবর্ষের দিন এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় বিশেষ পোস্ট মোদির। বৃহস্পতিবার সকালে ‘সপ্তপদী’র ঝলকে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। যেখানে জ্বলজ্বল করছে উত্তম-সুচিত্রা জুটির কাল্ট ক্লাসিক ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্য। উত্তম স্মরণে মোদির পোস্টে উল্লেখ, ‘মহানায়ক উত্তম কুমার, এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে বিভিন্ন প্রজন্মের মানুষ একাত্ম হতে পেরেছে। তাঁর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, সেটাও ভাগ করে নিলাম।’ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “অভিনয় জগতে উত্তম কুমারের অবদান কখনও ভুলবে না সিনেপ্রেমীরা। তাঁদের মনের মণিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমাকে তাঁর অভিনয়ই এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেপ্রেমীরাও তাঁকে মনে রেখেছেন এই চরিত্রে। সত্যজিৎ রায় নিজে মনে করতেন, অভিনয় দক্ষতার সঙ্গে উত্তম কুমারের বিশাল গভীরতাই তাঁকে এত বড় করে তুলেছে। যে কোনও চরিত্র জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর পরিশ্রমের বিকল্প ছিল না।”
Mahanayak Uttam Kumar…a legend whose timeless performances connect with people across generations.
Tributes on his birth centenary.
Also sharing what I spoke about him during #MannKiBaat last Sunday.
মহানায়ক উত্তম কুমার… এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের… pic.twitter.com/GQLr48AO7o
— Narendra Modi (@narendramodi) September 3, 2026

অন্যদিকে সকাল দশটায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী , গৌতম ঘোষ-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যামন্ত্রী বলেন, “এই দিনে আমাদের সকলের মহানায়ক প্রাতঃস্মরণীয়। উত্তম কুমার মহোদয়ের এই পৃথিবীতে আসার একশো বছর। এই বিশেষ দিনটি পালন করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর, উপদেষ্টা কমিটির সকলে এবং আমাদের চলচ্চিত্র জগৎ, এই সংস্কৃতিকে যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের প্রায় সকলের উপস্থিতিতে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আজও তিনি আমার কাছে জীবন্ত, তাহলে কেন স্মৃতিচারণা?’ জন্ম শতবর্ষে উত্তম স্মরণে সাবিত্রী
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান
-
তিনিই সর্বকালের শ্রেষ্ঠ! ‘জমা খরচের হিসাব’ দেখিয়ে গোট বিতর্কে ইতি টানলেন ‘অন্তর্মুখী’ মেসি
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা