দিব্যেন্দু মজুমদার, হুগলি: গভীর রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। ভাঙচুরের পর পার্টি অফিসের সামনে তাজা বোমা রেখে চম্পট দিল দুষ্কৃতীরা। পঞ্চায়েত ভোটের আগে এবার হামলার মুখে শাসকদল তৃণমূলের পার্টি অফিস। শনিবার রাত ২.৪০ মিনিটেই ঘটেছে হামলা। ঘটনাস্থল হুগলির জাঙ্গিপাড়ার বিলআকাশ অঞ্চলের জঙ্গলসুফি এলাকা। অভিযোগ, পার্টি অফিসে ভাঙচুরের সঙ্গে সঙ্গে চুরিও হয়েছে। টিভি, সেট টপবক্স, ও ফ্যান নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এমনই অভিযোগ এনেছেন ওই এলাকার দলীয় সভাপতি আবদুল রহিম।তাঁর অভিযোগ, ভাঙচুর ও চুরির পর পার্টি অফিসের সামনে রাখা স্যান্ট্রো গাড়ির উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। গাড়িটিতেও ভাঙচুর করা হয়। যাওয়ার সময় দলীয় কার্যালয়ের অদূরে বেশ কয়েকটি তাজা বোমাও ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।
[পঞ্চায়েতে গোলমাল করলে স্ট্রেচারে করে বাড়ি ফিরতে হবে, হুমকি দিলীপের]
তবে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলার ঘটনাটি ঘটেছে কিনা তানিয়ে জিজ্ঞাসা করা হলে প্রসঙ্গ এড়ান আবদুল রহিম। যদিও তৃণমূলের নিচু তলার কর্মীদের অভিযোগ, দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে যুব তৃণমূলের সদস্যরাই। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে এই হামলার ধরনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হামলা প্রসঙ্গে জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল যুবর সভাপতি শেখ মইনউদ্দিন জানান, এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ একাজ করছে। পালটা দাবি তাঁর।

অন্যদিকে শনিবার রাতে চুঁচুড়ায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। আক্রান্তের নাম চায়না শিকদার (৩৫)। পেশায় সুপুরি ব্যবসায়ী। শনিবার রাতে শ্যুট আউটের ঘটনাটি ঘটেছে চুঁচুড়া শহরের বসন্তবাগান এলাকায়। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বেই চায়নাদেবীর বাড়ি। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন চায়না শিকদার। সেই সময়ই তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালায় দুই দুষ্কৃতী। বুকে গুলি লাগায় গুরুতর জখম হয়েছেন ওই ব্যবসায়ী। ওই অবস্থাতেই চায়নাদেবীকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, বিশেষ প্রয়োজনে কলকাতাতে গিয়েছিলেন চায়না শিকদার। এই খবর ছিল দুষ্কৃতীদের কাছে। সেই মতোই ছক কষা হয়। তাঁর বাড়ির কাছে ওঁত পেতে বসেছিল দুষ্কৃতীরা। এদিকে খুব অল্প সময়ের মধ্যে চায়নাদেবী সুপুরি ব্যবসায় করে উন্নতি করেছিলেন। এতে এলাকার অন্যান্য সুপুরি ব্যবসায়ীদের বাজার পড়ে যায়। এই হামলার পিছনে ব্যবসায়িক শত্রুতাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
[বহিরাগত নাকি বিজেপি কর্মী! মহম্মদবাজারের অশান্তিতে গ্রেপ্তার ১৫]
সর্বশেষ খবর
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ