দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে স্কুলে সহকারী শিক্ষকের পদে যোগ দিতে এসে হাতেনাতে গ্রেপ্তার যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠে। ধৃত যুবকের নাম তরুণ চক্রবর্তী। বাড়ি হুগলির নালিকুলে। গত সোমবার অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দিতে আসেন তরুণবাবু। তখন ওই যুবকের নিয়োগপত্র দেখে প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্যের সন্দেহ হয়। তবে তরুণ চক্রবর্তীকে কিছুই বুঝতে দেননি প্রধান শিক্ষক। শুধু তাঁর থেকে ভুয়ো নিয়োগপত্রটি চেয়ে নেন। পাশাপাশি মঙ্গলবার স্কুলে আসতে বলেন।
[ভোটের আগেই দলবদল, তৃণমূলের মিছিলে হাঁটলেন সিপিএম প্রার্থী!]
এই প্রসঙ্গে অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্য বলেন, নিয়োগপত্রের স্বাক্ষর দেখেই সন্দেহ হয়েছিল। তাই যুবকের কাছ থেকে সেটি চেয়ে নেন। তারপর সেই নিয়োগপত্রের একটি প্রতিলিপি হুগলির ডিআই গোপাল বিশ্বাসকে পাঠিয়েও দিয়েছিলেন। নিয়োগপত্রটি খুঁটিয়ে দেখে তা ভুয়ো বলে জানিয়ে দেন ডিআই। সেই সঙ্গে গোটা বিষয়টি পুলিশকে জানানোরও পরামর্শ দিয়েছিলেন।
এদিকে সুশান্তবাবুর কথা মতো পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার সকালে স্কুলে আসেন নিয়োগপ্রার্থী তরুণ চক্রবর্তী। তাঁকে রীতিমতো সমাদর করে বসানো হয়। এরপর সুশান্তবাবু ওই যুবকের কাছে জানতে চান, কোনওভাবে তিনি প্রতারিত হয়েছেন কিনা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের শেষে একসময় ভেঙে পড়েন ওই যুবক। ছ’লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন ওই প্রধান শিক্ষক। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। বুধবার ধৃত যুবককে শ্রীরামপুর আদালতে তোলা হয়। এদিকে ধৃত তরুণ চক্রবর্তীর দাবি, প্রাথমিক শিক্ষকের পদের নিয়োগ পরীক্ষায় বসেছিলেন তিনি। পাশও করেন। পাশাপাশি চাকরি যাতে হয়, সেজন্য হরিপালের এলাকার বন্ধু অলোক দাসকে এজন্য ৬.৫ লক্ষ টাকাও দিয়েছিলেন। টাকার বিনিময়েই এই নিয়োগপত্র পেয়েছেন। তবে নিয়োগপত্রটি যে জাল, তা তিনি জানতেন না।
[তৃণমূল প্রার্থীর পরিত্যক্ত পাম্পিং হাউসে হুমকিমূলক পোস্টারকে ঘিরে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…
-
বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তবু বোর্ডের কোন সিদ্ধান্তে ক্রিকেটারদের মুখে হাসি?