তারাপীঠের ‘জতুগৃহ’ বিদেশিনী লজের মালিকের ছেলে গ্রেপ্তার। ধৃতের নাম কল্যাণ আশিস পাল। সোমবার দুপুরেই তাঁকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। টানা জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জন মারা গিয়েছে। হোটেল মালিক তাপস পাল পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। ধৃতকে আগামী কাল, মঙ্গলবার আদালতে তোলা হবে বলে খবর।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই লজের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। পুলিশও নিজের মতো তদন্ত শুরু করেছে। একই সঙ্গে তারাপীঠের অন্যান্য আবাসনগুলির বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে। বৈদ্যুতিক তার, ডিস্ট্রিবিউশন বোর্ড, মিটার, আর্থিং এবং অনুমোদিত লোডের পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার, হাইড্র্যান্ট, পাম্প, জলের মজুত, হোস রিল, ফায়ার অ্যালার্ম, জরুরি আলো এবং ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা পরীক্ষা করা হবে। বিপদের সময় অতিথিদের বেরিয়ে যাওয়ার পথ, সিঁড়ি এবং জরুরি বহির্গমন ব্যবস্থাও দেখা হবে। ফায়ার সেফটি সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে কি না, তাও যাচাই করা হবে।
১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, গুরুতর অনিয়ম মিললে কৌশিকী অমাবস্যার আগেই কয়েকটি হোটেলের লাইসেন্স বাতিল করা হতে পারে। প্রয়োজন হলে সাময়িকভাবে বন্ধও করা হতে পারে কোনও কোনও আবাসন। অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৯। জখম হয়ে চিকিৎসাধীন ৭ জন। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পাণ্ডে, জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ-সহ জেলা পুলিশ, প্রশাসন ও দমকলের শীর্ষ কর্তারা।
জেলা পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ বলেন, “ঘটনাস্থল সিল করা হয়েছে। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা, খতিয়ে দেখার জন্য দমকলের আধিকারিকরা রয়েছেন। ফরেন্সিক বিশেজ্ঞরাও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। হোটেল মালিকের ছেলে গ্রেপ্তার। ফরেনসিক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আইন মোতাবেক নেওয়া হবে। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নেবে।” সোমবার রাতে ময়নাতদন্তের পর রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হল তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া মেঘালয়ের পাঁচ বাসিন্দার মৃতদেহ। হাসপাতালে ফুলের স্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা