বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর কম্বলচাপা মৃতদেহ, চাঞ্চল্য সোনারপুরে

ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক বধূর স্বামী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৩:৩৬

options
link
বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর কম্বলচাপা মৃতদেহ, চাঞ্চল্য সোনারপুরে
ফাইল ছবি।

দেবব্রত মণ্ডল: ভাড়াবাড়িতে উদ্ধার গৃহবধূর কম্বলচাপা দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সোনারপুরের রেনিয়ার সুকান্ত কানন এলাকায়। স্বামী ও দুই সন্তানকে নিয়ে এলাকার বাড়িতে ভাড়া থাকতেন মৃতা। ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক স্বামী।

Advertisement

জানা গিয়েছে, মাস দু’য়েক আগে স্বামী ও সন্তানদের নিয়ে ওই ভাড়াবাড়িতে থাকতে আসেন গৃহবধূ। বুধবার সকাল থেকে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এভাবে দরজা বন্ধ দেখে বাড়ির মালকিনের সন্দেহ হয়। দরজা খুলে আঁতকে ওঠেন তিনি। ঘরের বিছানায় গৃহবধূর মৃতদেহ পড়ে ছিল। গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। এছাড়াও নাক ও মুখে রক্তের দাগ ছিল। বাড়ির মালকিনই প্রতিবেশীদের ডাক দেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাতভর তুমুল বৃষ্টি ভুটান পাহাড়ে, বন্যা পরিস্থিতি আলিপুরদুয়ারে]

Advertisement

অনুমান করা হচ্ছে, স্বামীর হাতেই খুন হয়েছেন গৃহবধূ। কারণ ঘটনার পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক বধূর স্বামী। মনে করা হচ্ছে, রাতের বেলাতেই স্ত্রীকে খুন করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অনেক প্রশ্নের উত্তর মিলবে। তবে তার আগে বাড়ির মালকিন ও প্রতিবেশীদের তরফ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, এই ঘটনা এপ্রিল মাসে তৃণমূল কর্মী সমীর মিস্ত্রির খুনের স্মৃতি উসকে দিল। নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল নেতা। প্রথমে মনে করা হয়েছিল, দুষ্কৃতীরা কোনও ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পরে জানা যায়, ঘটনার নেপথ্যে রয়েছে নেতার স্ত্রী মধুমিতা মিস্ত্রি ও চন্দন মণ্ডল। মধুমিতার প্ররোচনাতেই সমীর মিস্ত্রিকে গুলি করে খুন করে চন্দন। অবশ্য বুধবারের ঘটনা পারবারিক অশান্তির কারণে ঘটেছে বলেই অনুমান পুলিশের।

[রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.