বাবুল হক, মালদহ: পরীক্ষা হলে নিজেদের ইচ্ছামতো জায়গায় বসতে দিতে হবে৷ এই দাবিতে মঙ্গলবার পরীক্ষা শেষে উত্তেজনা ছড়ায় পুরাতন মালদহের সাহাপুর উচ্চবিদ্যালয়ে। পরীক্ষার্থীদের একাংশের দাপটে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকরা৷ পরীক্ষার্থীরা পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি করে বলেও অভিযোগ৷ মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুরাতন মালদহের বিডিও জয়িতা খাটুয়া৷
জানা গিয়েছে, এদিন ছিল উচ্চমাধ্যমিকের অংক ও ইতিহাস পরীক্ষা৷ সাহাপুর উচ্চবিদ্যালয়ে সিট পড়েছে স্থানীয় ওসমানিয়া হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের৷ এই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে বহিরাগত কিছু ছাত্রও৷ স্কুলের শিক্ষক প্রদীপ বিশ্বাস বলেন, “এই পরীক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো পরীক্ষার হলে বসতে চাইছিল৷ কিন্তু তাদের দাবি মানা হয়নি৷ এনিয়েই ক্ষোভে ফুঁসতে থাকে তারা৷ পরীক্ষা শেষ হওয়ার পর তারা শিক্ষকদের উপর হামলা চালানোর চেষ্টা করে৷” পুলিশকর্মীরা কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ এই ঘটনার পর শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷
[ বাঘ সংরক্ষণের বার্তা দিতে বাইকে চেপে বিশ্বভ্রমণে বাঙালি দম্পতি ]
ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের এক আধিকারিক স্বরাজবন্ধু ঘোষ বলেন, “এদিন সাহাপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা কিছু অন্যায় আবদার করে৷ স্কুল কর্তৃপক্ষ তাদের আবদার মানতে রাজি হয়নি৷ এনিয়ে স্কুলে খানিকটা উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে তা বড় আকার নেয়নি৷ তবে এই ঘটনা পরবর্তী পরীক্ষায় কোনও প্রভাব পড়বে না৷”
[ ‘আমি যেমন কিছু দেব, তেমন কিছু নেব’, কর্মিসভায় বললেন অনুব্রত ]
সর্বশেষ খবর
-
৮ মাস বেপাত্তা, ইউপিএসসির প্রস্তুতির নামে জেহাদের পরিকল্পনা! ‘জঙ্গি’ মুজিবুরের বাড়িতে এনআইএ
-
প্রেমিকার সঙ্গে ঝগড়া, রেগে দেহ টুকরো করে খালে ভাসাল পাঁঠার মাংসের দোকানদার!
-
কালো বিড়াল মানেই অশুভ? এককালে মা ষষ্টীর বাহনই ছিল মানুষের রক্ষাকর্তা!
-
ডিসান হাসপাতালের অভিনব ওয়াকাথন, শহরের রাস্তায় ওয়ার্ল্ড হার্ট ডে-তে মিলল সুস্থ থাকার বার্তা
-
‘বই খাতা প্যাকআপ, রাতভর ঠাকুর দেখা সঙ্গে আইসক্রিম খাওয়া’, শারদীয়ার স্মৃতিচারণায় রূপাঞ্জনা