Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
NIA Raid

৮ মাস বেপাত্তা, ইউপিএসসির প্রস্তুতির নামে জেহাদের পরিকল্পনা! ‘জঙ্গি’ মুজিবুরের বাড়িতে এনআইএ

পেশায় কৃষক মিজানুর রহমানের ছেলে মুজিবুর। পরিবার ও এলাকার বাসিন্দাদের কথায়, বিজ্ঞানে স্নাতক যুবক মুজিবুর উচ্চ শিক্ষার জন্য বাইরে থাকতেন।

রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৮:৫৭

link
রাজা দাস
রাজা দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৮:৫৭

options
link
৮ মাস বেপাত্তা, ইউপিএসসির প্রস্তুতির নামে জেহাদের পরিকল্পনা! ‘জঙ্গি’ মুজিবুরের বাড়িতে এনআইএ zoom
Advertisement

জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’-র সঙ্গে যোগ! বালুরঘাটের যুবকের খোঁজে তল্লাশি। জাতীয় তদন্তকারী সংস্থার চার প্রতিনিধি-সহ বাড়ি ঘিরে ফেলে পুলিশ। ঘটনায় অবাক পরিবার থেকে গ্রামবাসীরা! ইউপিএসসির প্রস্তুতি নেওয়া মুজিবুর রহমান জঙ্গি! ভাবতে পারছেন না গ্রামবাসী ও পরিবার।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর কুশকারী গ্রামের বাড়িতে জাতীয় তদন্তকারী এজেন্সির অভিযান। মাস আটেক ধরে ফেরার ওই গ্রামের বছর ত্রিশের যুবক মুজিবুর রহমানের খোঁজে আসে প্রতিনিধি দল। পেশায় কৃষক মিজানুর রহমানের ছেলে মুজিবুর। পরিবার ও এলাকার বাসিন্দাদের কথায়, বিজ্ঞানে স্নাতক যুবক মুজিবুর উচ্চ শিক্ষার জন্য বাইরে থাকতেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন বলেই সকলে জানতেন। তবে গ্রামের বাড়িতে আসা যাওয়া ছিল। কিন্ত চলতি বছর গত ২ জানুয়ারি থেকে সে বেপাত্তা। গ্রামের বাড়িতে একটি বারের জন্যও আসেনি। এরই মধ্যে এ দিন বংশীহারী থানার পুলিশ সহযোগে এনআইএ-এর চার প্রতিনিধি দল মুজিবুরের খোঁজে তার বাড়িতে আসে। বাড়িতে তন্নতন্ন করে চলে তল্লাশি। যাবতীয় কাগজপত্র ও নথি খতিয়ে দেখেন তাঁরা। সেখানে দীর্ঘ পাঁচ ঘণ্টা মুজিবুরের বাবা মিজানুর রহমানকে ম্যারাথন জেরা করেন তদন্তকারীরা। কাউকে আটক বা গ্রেপ্তার না করলেও, বাড়ি থেকে কিছু নথি নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কী জন্য এই অভিযান। কী কী নথি তারা নিয়ে গিয়েছেন তা জানায় নি তদন্তকারী দল ও পুলিশ।

মুজিবুরের বাবা মিজানুর রহমান বলেন, “কয়েকমাস আগে হরিরামপুর থানার পুলিশ বাড়িতে এসে তল্লাশি চালায়। বইপত্র খতিয়ে দেখে। ছেলের খোঁজ করে। সে সময়ও বাড়িতে ছিল না ছেলে। পুলিশ একটি ফোন নিয়ে যায়। কিন্ত তারপর ২ জানুয়ারি থেকে ও একেবারে উধাও। যোগাযোগ নেই আমাদের সঙ্গে। আগে বাইরে পড়াশোনা করত। পরে বাড়িতে থেকে ইউপিএসসি পরীক্ষার পড়াশোনা করছে বলে জানিয়ে ছিল। কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কি না, জানা নেই। আজ বাড়িতে তল্লাশিতে কিছু পাননি তদন্তকারীরা। আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। যেটুকু জানি তা বলেছি। তদন্তকারীরা অনেকগুলো কাগজে সই করিয়ে নিয়ে গিয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.