Murshidabad

ঘরে উদ্ধার জোড়া দেহ, স্ত্রীকে কুপিয়ে খুন, পরে আত্মঘাতী স্বামী! চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তাপসী দাস। বয়স ৪২। মৃতের নাম তাপস দাস। বয়স ৪৫। দম্পতি মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রামের বাসিন্দা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১০:২৯

options
link
ঘরে উদ্ধার জোড়া দেহ, স্ত্রীকে কুপিয়ে খুন, পরে আত্মঘাতী স্বামী! চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞায়
প্রতীকী ছবি।

মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার জোড়া দেহ। ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ। অনুমান, পারিবারিক বিবাদ জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হয়েছেন স্বামী। রবিবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার সন্তান ও তাঁর শাশুড়িকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তাপসী দাস। বয়স ৪২। মৃতের নাম তাপস দাস। বয়স ৪৫। দম্পতি মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। শনিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ সেই সময়, মহিলাকে মারধর করা হয়। পরবর্তীতে মুখে কাপড় আটকে শ্বাসরোধ করা হয়। অভিযোগ মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। মহিলার স্বামী ও তাঁর শাশুড়ি তাঁকে খুন করেছে বলে অভিযোগ। এরপরই তাপসও গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার সকালে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। স্থানীয়রা খবর দেন পুলিশে। দেহ দু’টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে দম্পতির ছেলে ও শাশুড়িকে। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.