সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেন থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া এলাকায়৷ আহত বধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী৷
বধূর পরিবার সূত্রে জানা গিয়েছে৷ বিয়ের আগেই অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর৷ যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি৷ এই কারণেই ধরে বেঁধে যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাঁর৷ তবে বিয়ের পর থেকেই বাপের বাড়িতে ছিলেন দুই মাসের অন্তঃসত্ত্বা যুবতী৷
অভিযোগ, বিবাহিত হওয়া সত্বেও অভিযুক্তের অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছিল তার পরিবার৷ এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল৷ জানা গিয়েছে, বুধবার বিহারের কাটিহারে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে নিয়ে বের হয় যুবক৷ এরপর সামসি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে তাঁকে ঠেলে ফেলে দেয়৷ ট্রেন যাত্রী, স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীদের উদ্যোগে যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ডানহাতটি বাদ চলে গিয়েছে তাঁর৷ বাঁ হাত ও মাথাতেও গুরুতর চোট রয়েছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১