IC of Kaliyaganj police station transferred

লাগাতার অশান্তির জের, সরানো হল কালিয়াগঞ্জ থানার আইসিকে

কালিয়াগঞ্জ থানায় হামলা কাণ্ডে মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৩, ০৯:০৯

options
link
লাগাতার অশান্তির জের, সরানো হল কালিয়াগঞ্জ থানার আইসিকে

সংবাদ প্রতিদিন ব্যুরো: পুলিশের গুলিতে যুবকের মৃত্যু নিয়ে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের গ্রাম চাঁদগাঁয় ব্যাপক চাঞ্চল্য। আইসি দীপাঞ্জন দাসকে সরানো হয়েছে শুক্রবার। আইসি পদে আনা হয়েছে সুবলচন্দ্র ঘোষকে। কালিয়াগঞ্জ থানায় হামলা কাণ্ডে শুক্রবার পর্যন্ত মোট ৫২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠা কালিয়াগঞ্জে থানায় আগুন ও পুলিশকর্মীদের মারধরে অভিযুক্তদের আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের ধরতে গিয়ে গুলিতে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মন নামে ওই যুবকের। প্রতিবাদে বিজেপির ডাকে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্‌ধে মিশ্র সাড়া জেলাগুলোতে। বিভিন্ন জায়গায় দোকান, বাস ভাঙচুর, অবরোধ, সরকারি অফিসে ঢুকে হামলা, পথচারীকে মারধরের পরও বন্‌ধের তেমন প্রভাব কালিয়াগঞ্জ ছাড়া কোথাও ছিল না। তবে অবরোধে পরিবহণ বিপর্যস্ত হয় বিভিন্ন জায়গায়। পুলিশকে অবরোধ তুলতে লাঠি চালাতে হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের খাবারের বিল নিয়ে ‘দুর্নীতি’, পদত্যাগ পঞ্চায়েত প্রধানের]

উত্তরবঙ্গে বন্‌ধকে কেন্দ্র করে বিজেপি সমর্থকরা বিভিন্ন জায়গায় সরকারি বাসে ভাঙচুর চালিয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, বন্‌ধ সমর্থকদের হামলায় চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বাসের চালককে মারধরের অভিযোগ রয়েছে। আটকে দেওয়া হয় ট্রেন। শুধু তাই নয়। বাস ও টোটোর যাত্রীদের টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। উত্তরের বিভিন্ন জেলায় এদিন বিজেপি বিধায়ক-সহ পাঁচ শতাধিক বন্‌ধ সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে তাদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

এদিকে, শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও খগেন মুর্মু বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই বলে সরব হয়েছেন। কালিয়াগঞ্জের ছাত্রীমৃত্যুর পরে তার দেহ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তাঁরা।

[আরও পড়ুন: বিতর্কিত সাক্ষাৎকারে কী বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কুণালই বা প্রশ্ন তোলেন কী নিয়ে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.