দিল্লিতে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

আত্মহত্যা না খুন! ধন্ধে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০১৮, ১৮:৪০

options
link
দিল্লিতে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

দিব্যেন্দু মজুমদার, হুগলি: দিল্লিতে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হুগলির এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। বৃহস্পতিবার রাতে হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ছাত্রের নাম ননিগোপাল মালো। দিল্লি আইআইটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র তিনি।

Advertisement

হুগলির মগরা থানার ত্রিবেণী বাসুদেবপুর সুকান্তপল্লির বাসিন্দা ননিগোপাল। তাঁর পরিবারের লোকেদের দাবি, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ননিগোপাল তাঁর মা ও দাদার সঙ্গে ফোনে কথা বলেছেন। ননিগোপালের দাদা জয়ন্ত মালো দিল্লিতেই থাকেন। তিনি জানান, ঘটনার দিন ভাই বলছিল, ওর খুব মাথা যন্ত্রণা করছে। মায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে তাঁর। কথায় কোনও অস্বাভাবিকত্ব ধরা পড়েনি। আত্মহত্যা করার মতো কোনও কারণ ছিল না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[দলীয় প্রতীক পেয়ে কে নিশ্চিত করবে জয়? কাটোয়ায় বিড়ম্বনায় তৃণমূল]

Advertisement

পুলিশ সূত্রে খবর, ননিগোপালের চার রুমমেট পাশের ঘরে বসে গল্প করছিলেন। তাঁরা ঘরে ঢুকতে গেলে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও ননিগোপাল যখন সাড়া দেননি, হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান তাঁর বন্ধুরা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ননিগোপালের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন ননিগোপালের পরিবারের লোকেরা। আত্মহত্যা না এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যাও হলে তার পিছনে কারও প্ররোচনা রয়েছে কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ননিগোপালের দেহ বাড়িতে নিয়ে আসা হয়। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

[ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত কংগ্রেস কর্মী, তৃণমূলের দিকে অভিযোগ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.