স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় বিষ খাইয়ে স্ত্রীকে খুন

অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৪:৩৮

options
link
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় বিষ খাইয়ে স্ত্রীকে খুন

নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: স্বামীর পরকীয়ার প্রতিবাদের মাশুল নিজের জীবন দিয়ে গুনতে হল বধূকে। তিন বছর ধরে হায়দরাবাদে কর্মসূত্রে থাকা স্বামীর অন্য এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। গত সোমবার হায়দরাবাদ থেকে স্বামী বাড়িতে আসার পর সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, এরপরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে জাপটে ধরে মুখে বিষ ঢেলে শ্বাসরোধ করে হত্যা করে। মৃতার নাম মনু বিবি (২৬)। মঙ্গলবার রাতে কেতুগ্রাম থানা এলাকার রাউন্ডি গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাতে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে পুলিশ মনু বিবির শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই মৃতার স্বামী খুরশিদ শেখ-সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

[মোবাইল চুরির অপবাদ, শাশুড়ির নাকে সজোরে ঘুসি বউমার]

বছর তিনেক আগে রাউন্ডি গ্রামের বাসিন্দা মনু বিবির সঙ্গে ওই গ্রামেরই যুবক খুরশিদের বিয়ে হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী—স্ত্রীর মধ্যে বিবাহিত এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি লেগে ছিল। এরপর খুরশিদ হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ নিয়ে চলে যান। অভিযোগ সেখানেও ওই মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিল খুরশিদ। গত সোমবার বাড়িতে এলে এই নিয়ে মনু বিবির সঙ্গে খুরশিদের তুমুল অশান্তি হয়। এরপরই শ্বশুরবাড়ির লোকেরা গৃহবধূর মুখে বিষ ঢেলে দিয়ে তাঁকে খুন করে। মৃতার দেহ কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মনু বিবির পরিবারের তরফ থেকে বুধবার সকালে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

[ব্যবসায়ীকে সোনার বিস্কুট বিক্রির অভিযোগ, ‘ক্লোজ’ করা হল খোদ এসআইকে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.