ছেলে-বউমার সঙ্গে অশান্তির জের, নাতনিকে খুনের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ দম্পতি

পারিবারিক অশান্তির জেরেই নাতনিকে খুনের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৫:৪০

options
link
ছেলে-বউমার সঙ্গে অশান্তির জের, নাতনিকে খুনের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ দম্পতি

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিন বছরের শিশুকন্যাকে খুন করার অভিযোগ উঠল তারই ঠাকুরদা-ঠাকুরমার বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন মৃত শিশুর মা আত্রেয়ী দে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকায়। শিশুকে খুনের অভিযোগে ওই বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর মা। গ্রেপ্তার করা হয়েছে ২ অভিযুক্তকে।

Advertisement

[প্রেমে প্রত্যাখ্যানের জের, কিশোরীকে বিষ মেশানো হজমি খাইয়ে খুনের অভিযোগ]

উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত কাঁকিনাড়া কাটাডাঙা ভিলেজ রোডের বাসিন্দা আত্রেয়ী দে। তার স্বামী দীপঙ্কর দে একটি জুতো প্রস্তুতকারী সংস্থার কর্মী। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই আত্রেয়ী দে নামে ওই বধূর উপর অত্যাচার চালাত শ্বশুর মনোরঞ্জন দে ও শাশুড়ি রিনা দে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অশান্তি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্পতি নিয়েও বধূ ও তার স্বামীর অশান্তি চলছিল তার শ্বশুর শাশুড়ির। তবে তাদের সমস্যার প্রভাব কখনও তাদের সন্তানের উপর পড়তে দেওয়া হয়নি, এমনটাই দাবি ওই মহিলার। ফলে ঠাকুমা ও ঠাকুরদার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল বছর তিনেকের সানাইয়ের। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঠাকুমা ঠাকুরদার কাছেই ছিল সানাই। খাওয়ার জন্য দুপুরে সানাইকে ডাকাডাকি করছিলেন তার মা। সাড়া না পেয়ে ঠাকুমা ও ঠাকুরদার ঘরে শিশুকে ডাকতে যান ওই মহিলা। অভিযোগ, তাদের ঘর থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শিক্ষক নেই, ক্লাস হয় না, মিড-ডে মিল খেয়েই বাড়ি ফেরে পড়ুয়ারা]

মৃত শিশুর মায়ের অভিযোগ, ছেলে-পুত্রবধূর মধ্যেকার অশান্তির প্রতিশোধ তুলতেই সানাইকে খুনের ছক করেন ওই বৃদ্ধা দম্পতি। এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন আত্রেয়ী দে। তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই দম্পতিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনোরঞ্জন দে ও রিনা দে। তারা জানান, অসুস্থ অবস্থায়ই তাদের কাছে গিয়েছিল ওই শিশুটি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেও প্রকাশ্যে আসবে আসল ঘটনা, জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.