দিঘায় প্রতিবাদের নামে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ বিজেপির, বিরক্ত পর্যটকরা

বিতর্ক শুরু হতেই নিচুতলার সঙ্গে দূরত্ব জেলা নেতৃত্বর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৮, ০৪:৩৪

options
link
দিঘায় প্রতিবাদের নামে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ বিজেপির, বিরক্ত পর্যটকরা

রঞ্জন মহাপাত্র, দিঘা: বাইক ব়্যালি কর্মসূচি নিয়ে কম টানাপোড়েন হয়নি। ব়্যালি করতে না পেরে শনিবার রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচি কার্যন্ত চূড়ান্ত ব্যর্থ হয়। দিঘায় থানা ঘেরাওয়ের নামে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখিয়ে এবার প্রশ্নের মুখে পড়ল বিজেপি

Advertisement

[পাহাড়ের অশান্তিতে নাগাড়ে অর্থ জোগান চিনের, কেন্দ্রের নজরে চামলিং]

Advertisement

DIGHA BJP AGIT

Advertisement

রাজ্য নেতৃত্বের নির্দেশমতো এদিন বিকাল ৩টে থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানার সামনে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালন করে বিজেপির কর্মী ও জেলা নেতৃত্ব। দিঘা থানার সামনে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ প্রদর্শন করে দলের কাছেই প্রশ্নের মুখে পড়ে রামনগর-১ ব্লক বিজেপি নেতৃত্ব। বিজেপির কাঁথি জেলা কমিটির পক্ষ থেকে অর্ধনগ্ন বিক্ষোভের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দলের এমন কোন নির্দেশ ছিল না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়। অপরদিকে পর্যটন শহরের ১১৬বি জাতীয় সড়কের উপর অর্ধনগ্ন অবস্থায় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বিক্ষোভ দেখে অস্বস্তিতে পড়েন বেড়াতে আসা মহিলা পর্যটকরা। বিজেপি কর্মীদের প্রতিবাদের নামে এমন নক্ক্যারজনক কাজকর্ম দেখে ক্ষোভ উগরে দেন পর্যটকেরা। দিঘায় উইকএন্ডে ঘুরতে আসা বারাসতের বাসিন্দা অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়  টানা দুদিনের ছুটিতে পরিবার নিয়ে দিঘা বেড়াতে এসেছেন। তাঁর বক্তব্য, এখানে রাস্তার উপর জামা খুলে বিক্ষোভ দেখে খুব খারাপ লাগছে। রাজনীতির নামে মানুষ কতটা নিচে নামতে পারে সেই প্রশ্নই বারবার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে পর্যটকদের একাংশের মধ্যে। এমন প্রতিবাদ নিয়ে বিজেপির অন্দরে যে ঝড় উঠেছে তা পরিষ্কার। দলের জেলা নেতৃত্বের যে সায় নেই তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কাঁথি জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় জানান,  দিঘায় জামা খুলে অর্ধনগ্ন বিক্ষোভ কেন করা হয়েছে তা নিশ্চয়ই দেখা হবে। দলীয় লাইনে এমন কোনও নির্দেশ ছিল না। আর এমন কর্মসূচিকে বিজেপির সায় নেই।

[গুগল ডুডলে আজ শ্রদ্ধা মহাশ্বেতা দেবীকে]

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে কাঁথি থেকে কোচবিহার পর্যন্ত প্রতিবাদী সংকল্প যাত্রার আয়োজন করে বিজেপির যুব মোর্চা। সেই সংকল্প যাত্রা সংক্রান্ত হাইকোর্টে চলা মামলার নিষ্পত্তি হওয়ার আগে দিঘা সমুদ্রে বাইক ব়্যালি শুরু করে বিজেপি যুব মোর্চার কর্মীরা। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশ যুব মোর্চার বাইক ব়্যালির পথ আটকায়। তা নিয়েই শুরু হয় বিজেপি ও পুলিশের ধস্তাধস্তি। পরে কলকাতায় সংকল্প যাত্রার উপরে শাসক দলের হামলার অভিযোগ তুলে বিজেপি নেতৃত্ব রাজ্যের সমস্ত থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ জারি করে। আর এই কর্মসূচি পালন করতে নেমে অতিউৎসাহী হয়ে  জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ দেখিয়ে বিতর্ক উসকে দেয় রামনগরের বিজেপি কর্মীরা। যে ঘটনায় অন্যান্য রাজনৈতিক দল শুধু নয়, স্থানীয় পর্যটকরা চরম বিরক্ত।

ছবি: প্রতিবেদক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.