Nandigram

নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী!

আনন্দ মুহূর্ত এক ঝটকায় বদলে গেল আতঙ্ক, বিষাদে। রথের দিন নন্দীগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া! মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বহু পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:২৬

options
link
নন্দীগ্রামে ভয়াবহ দুর্ঘটনা, রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী!
রথের চূড়া ঠেকল বিদ্যুতের তারে, বিদ্যুৎস্পৃষ্ট বহু পুণ্যার্থী! নিজস্ব চিত্র

আনন্দ মুহূর্ত এক ঝটকায় বদলে গেল আতঙ্ক, বিষাদে। রথের দিন নন্দীগ্রামে (Nandigram) মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া! মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বহু পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রথের দিন এমন মারাত্মক ঘটনায় স্থানীয়রাও শোকাহত।

Advertisement

গতকাল, বৃহস্পতিবার রথযাত্রা পালন হয় বাংলার সব জায়গাতেই। নন্দীগ্রামের তেখালি এলাকায় রথ বার হয়েছিল প্রতি বছরের মতো। স্থানীয়দের উপস্থিতিও দেখা যায় যথেষ্ট। জনজোয়ারের মধ্যেই প্রভু জগন্নাথ, বলরাম, শুভদ্রার রথ এগোচ্ছিল। তেখালি বাজার ব্যবসায়ী সমিতি এই রথযাত্রার আয়োজন করে এবারও। সন্ধ্যায় শুরু হয় রথযাত্রা। কিছু সময়ের মধ্যেই ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা।

Advertisement

রাস্তা দিয়ে যাওয়ায় সময় রথের চূড়া ঠেকে যায় উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে! রথের কাঠামো লোহার তৈরি। তার উপর কাঠের পাটাতন রয়েছে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন বহু পুণ্যার্থী! হইচই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে বহু মানুষ ছোটাছুটিও শুরু করেন। জখমদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় মোট ২৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছন নন্দীগ্রাম থানার পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিদের হাসপাতালেই চিকিৎসা চলছে। 

Advertisement

কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? প্রাথমিক অনুমান, দিনভর বৃষ্টির কারণে রথের কাঠামো ভিজে ছিল। বিদ্যুতের তারেও জল থাকতে পারে। সে কারণে রথের চূড়া বিদ্যুতের তারে ঠেকলেই ভয়াবহ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার আইসি অজয় মিশ্র জানান, ঘটনার তদন্ত হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.