উপরে উড়ছে দলের প্রতীক আঁকা লাল পতাকা। তার থেকে কম উচ্চতায় জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার এমনই বেনজির ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার দুই জায়গায়। খড়দহের কল্যাণনগর বটতলা এবং উত্তর দমদমের নিমতা এলাকার সিপিএমের পার্টি অফিসের সামনে এমন দৃশ্য। এও সিপিএমের ‘ঐতিহাসিক ভুল’ বলে সমালোচনা শুরু হয়েছে। পতাকা উত্তোলনের পর সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনায় মুখর বিজেপি। যদিও ভুলের কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।
আরও পড়ুন:
খড়দহে বিজেপির ২ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দিলীপ কুমার দাশগুপ্তের অভিযোগ, জাতীয় পতাকার উপরে সিপিএমের দলীয় পতাকা রাখা হয়েছে। স্বাধীনতা দিবসে এই ঘটনা জাতীয় পতাকার অবমাননা। এটা সিপিএমের দেশবিরোধী মনোভাব। যদিও পতাকা উত্তোলন নিয়ে সিপিএমের তরফে ভুল স্বীকার করা হয়েছে। খড়দহের স্থানীয় সিপিএম নেতা চারুন চক্রবর্তী জানান, নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা রাজনৈতিক দলের পতাকার উপরে থাকবে। সেই নিয়ম মানেন তাঁরাও। কিন্তু আজ কোনওভাবে ভুল হয়ে গিয়েছে।
স্বাধীনতা দিবসে সিপিএমের দলীয় পতাকার নিচে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল খড়দহের কল্যাণনগর বটতলায়। একই ঘটনা ঘটেছে নিমতার এরিয়া কমিটির পার্টি অফিসে। দেখা গিয়েছে, পার্টি অফিসের সামনের শহিদ বেদি থেকে উড়ছে দলীয় পতাকা। তার পাশে কিছু ইট জড়ো করে সেখানে রাখা হয়েছে জাতীয় পতাকা এবং তা উত্তোলনের সময়ে দলীয় পতাকা থেকে কম উচ্চতা পর্যন্ত তোলা হয়েছে। শুধু তাই নয়, ইট জড়ো করে সামান্য উঁচু করা জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের ছবিও রাখা হয়েছে।

এই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল শুরু হয় এলাকায়। প্রতিবাদে সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নিমতাতেও একই পরিস্থিতি হয়। সেখানে বিজেপির বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খড়দহে বিজেপির ২ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দিলীপ কুমার দাশগুপ্তের অভিযোগ, জাতীয় পতাকার উপরে সিপিএমের দলীয় পতাকা রাখা হয়েছে। স্বাধীনতা দিবসে এই ঘটনা জাতীয় পতাকার অবমাননা। এটা সিপিএমের দেশবিরোধী মনোভাব। তা নিয়ে সরব হয়েছেন বিজেপি কর্মীরা। যদিও পতাকা উত্তোলন নিয়ে সিপিএমের তরফে ভুল স্বীকার করা হয়েছে। খড়দহের স্থানীয় সিপিএম নেতা চারুন চক্রবর্তী জানান, নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা রাজনৈতিক দলের পতাকার উপরে থাকবে। সেই নিয়ম মানেন তাঁরাও। কিন্তু আজ কোনওভাবে ভুল হয়ে গিয়েছে। তাঁর কথায়, ‘‘এখানে যা হয়েছে, তা অনিচ্ছাকৃত ভুল। দ্রুত তা শুধরে নেওয়াই বাঞ্ছনীয়।’’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী