জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর অবস্থা আরও বিগড়েছে। বেছে বেছে হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। সেই আঁচ এসে পড়েছে ভারতেও। এই আবহে ভারত-বাংলাদেশ বনগাঁর পেট্রাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বন্ধ দুদেশের যৌথ কুচকাওয়াজ। ফিরে যাচ্ছেন পর্যটকেরা। এই কুচকাওয়াজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন ভারতীয় ও বাংলাদেশিদের একাংশ।
পাঞ্জাবের ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্তের অনুরূপ ২০১৩ সালের ৬ ডিসেম্বর ভারত- বাংলাদেশের বনগাঁ সীমান্তে পেট্রাপোলে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ কুচকাওয়াচ শুরু হয়। প্রতিদিন বিকেলে নো-ম্যানস ল্যান্ডে দুদেশে জওয়ানেরা একসঙ্গে প্যারেড করতেন। এই যৌথ কুচকাওয়াজ দেখতে রাজ্য তথা দেশের বহু মানুষ পেট্রাপোল সীমান্তে ভিড় জমাতেন। স্কুল-কলেজের পড়ুয়াদের নিয়ে হাজির হতেন শিক্ষকরাও। দর্শকদের বসার জন্য দুদেশের নো-ম্যানস ল্যান্ডে গ্যালারিও তৈরি করা হয়। তা এখন ফাঁকা থাকছে।
এর আগেও করোনার সময় যৌথ কুচকাওয়াচ বন্ধ করে দেওয়া হয়। তবে পরে তা শুরু হয়। তবে প্রতিদিনের বদলে সপ্তাহের দুদিন শনি-মঙ্গলবার সেই কুচকওয়াজ চলত। আধা ঘণ্টার অনুষ্ঠানে প্যারেড দেখতে ভিড় জামাতেন বহু মানুষ। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে এই যৌথ প্যারেড বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁরা ওয়াগাতে যেতে পারবেন কি না ঠিক নেই, বাড়ির সামনে এই অনুষ্ঠান ফের শুরু হোক।
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমে ঘাটতির আশঙ্কা, চিনির সরবরাহ ঠিক রাখতে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
-
গাড়ির ফিটনেস ‘ফেল’ করলেই ধরে ফেলবে ক্যামেরা! মা উড়ালপুলে এবার ডিজিটাল নজরদারি
-
গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! স্থানীয় যুবকের বিরুদ্ধে ধর্ষণ-ব্ল্যাকমেলের অভিযোগ
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!