Bhangar

পালাবদলের পরেও ভাঙড় আছে ভাঙড়েই! আইএসএফ-বিজেপি সংঘর্ষে চলল ভাঙচুর, বোমাবাজি

মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৬:৩১

options
link
পালাবদলের পরেও ভাঙড় আছে ভাঙড়েই! আইএসএফ-বিজেপি সংঘর্ষে চলল ভাঙচুর, বোমাবাজি
পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয় বলে খবর। নিজস্ব ছবি।

ভাঙড় ১ ব্লকের বোদরা পঞ্চায়েত কাদের দখলে থাকবে এই নিয়ে সংঘর্ষে জড়ালেন আইএসএফ এবং বিজেপি সমর্থকরা। মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় (Bhangar) থানার বোদরা এলাকায়। আইএসএফের কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ তুলেছে বিজেপি। পালটা হামলার অভিযোগ তুলেছে আইএসএফও।

Advertisement

মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় পর পর বাইক, টোটো ভাঙচুর, মারধর করার অভিযোগ ওঠে আইএসএফের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়াও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় চলে বোমাবাজি। এই ঘটনায় বোদরায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী জখম হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ময়দানে নামে। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

রাজ্যে পালাবদলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না সরকার। এর জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। ভাঙড়ের (Bhangar) এই পরিস্থিতি নতুন নয়। রাজনৈতিক সংঘর্ষের ঘটনার জন্য বার বার শিরোনামে উঠে আসে ভাঙড়। এই আবহে রাজ্যে পালবদলের পর ভাঙড়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই বিভিন্ন পদের ২৭৩ জন পুলিশকর্মী ও আধিকারিকের রদবদল করেছে লালবাজার। তাঁদের মধ্যে ৬৭ জনকেই বদলি করা হয়েছে ভাঙড় ডিভিশনের বিভিন্ন থানায়। তাঁদের মধ্যে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ পুলিশ আধিকারিক রুহুল আমিন আলি শা। তিনি কলকাতা পুলিশ ওয়ালফেয়ারের আহ্বায়ক ছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.