Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
Plane Crash

রাশিয়ায় ভেঙে পড়ল পরমাণু অস্ত্র বহনকারী বোমারুবিমান, মৃত ৬, প্রকাশ্যে ভয়ংকর ভিডিও

মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ঘটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২১:৪২

options
link
রাশিয়ায় ভেঙে পড়ল পরমাণু অস্ত্র বহনকারী বোমারুবিমান, মৃত ৬, প্রকাশ্যে ভয়ংকর ভিডিও zoom
দুর্ঘটনায় দাউদাউ করে জ্বলছে বিমানের অবশিষ্ট অংশ। ছবি: সংগৃহীত।
Advertisement

ওড়ার কয়েক মিনিট পরেই ভেঙে পড়ল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার একটি ভারী বোমারু বিমান। এই ঘটনায় বিমানে থাক সাত জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু হয়েছে। এখন স্পষ্ট নয় বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, নিয়মিত সামরিক অনুশীলনের জন্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারুবিমান ব্যবহার করা হয়। ওই উড়ানে সাধারণত কোনও গোলাবারুদ থাকে না। তেমন একটি বিমানই প্রশিক্ষণ উড়ানের সময় দুর্ঘটনায় পড়ে। ভয়ংকর দুর্ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে আকাশে উঠেই নিয়ন্ত্রণ হারিয়েছে বিমানটি। এর সেটি তীব্র শব্দে মাটিতে ভেঙে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে বিমানটি। বিস্ফোরণের তীব্র আলোয় কিছুক্ষণের অন্ধকার মুছে যায়।

জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর আমুর অঞ্চলে প্রশিক্ষণের সময় ‘তু-৯৫’ টিইউ-৯৫ বিমানটি বিধ্বস্ত হয়। সেটি জনবসতিহীন একটি এলাকায় আছড়ে পড়ে। এরপরেই সেটিতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বিমানকে থাকা সাত ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি কর হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় নিশ্চিত করেছে, এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনও সম্পর্ক নেই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.