ইডির তলবে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তলবের নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর বুধবার বেলা ১১টা নাগাদ হাজিরা দেন তিনি। দুর্গাপুজোর পাস ছাপিয়ে বিক্রির নামে কোটি কোটি তছরুপ প্রসঙ্গে জেরা করা হবে তাঁকে।
উল্লেখ্য, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পায়। তারপরই ‘মাস আর্ট’ নামে সংগঠন তৈরি হয়। তারা নিজেদের ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ বলে দাবি করে দুর্গাপুজোর প্রচারে নামে। শুরু হয় পুজো পরিক্রমার পাশ বিক্রি। কিন্তু চড়া দামে বিক্রি করা সেসব পাশ আদতে ভুয়ো। এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন। কলকাতার দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা পুজো পরিক্রমার নামে ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে চড়া দামে এন্ট্রি পাস বা টিকিট বিক্রি করা হত। তাতে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডির অভিযোগ। এর সঙ্গে মধুছন্দারও যোগ রয়েছে বলে মত কেন্দ্রীয় তদন্তকারীদের।
আরও পড়ুন:
প্রতারণার শিকার হয়ে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বউবাজার থানায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের মামলা দায়ের করেন জুন মাসে। যদিও সেসময় ইন্দ্রনীল সেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে ইডি। মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা কয়েকটি টিমে ভাগ হয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করে। ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়িতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এছাড়া হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্কের ঠিকানাতেও চলে তল্লাশি। প্রতিটি বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের একটি বাগানবাড়ি রয়েছে। সেখানেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। আর্থিক দুর্নীতির উৎসে পৌঁছতে অভিযান চলে। এরপরই সিজিও কমপ্লেক্সে তলব করা হয় তাঁকে। সেই মতো হাজিরা দিলেন প্রাক্তন মন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাইদুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও
-
উমার বড়ই প্রিয়, এই রঙের পোশাক পরে অষ্টমীর অঞ্জলি দিলেই পূরণ হবে মনোস্কামনা!
-
বলিহারি রিলের নেশা! ভাইরাল হতে চেয়ে ট্রেনের ইঞ্জিনে শাড়ি বেঁধে নাচলেন গৃহবধূ