Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Reel

বলিহারি রিলের নেশা! ভাইরাল হতে চেয়ে ট্রেনের ইঞ্জিনে শাড়ি বেঁধে নাচলেন গৃহবধূ

রিল বানানোর প্রতিযোগিতায় নেমে মানসিকভাবেই নয়, সামাজিকভাবেও যেন দেউলিয়া হচ্ছে সাধারণ মানুষ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২২:১৩

options
link
বলিহারি রিলের নেশা! ভাইরাল হতে চেয়ে ট্রেনের ইঞ্জিনে শাড়ি বেঁধে নাচলেন গৃহবধূ zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

রিলের নেশা ভয়ংকরী! লাইক, কমেন্টের লোভে মানুষ যে কতদূর পর্যন্ত যেতে পারে, তার আঁচ মাঝে মাঝেই মেলে। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন এক মহিলা! যিনি ট্রেনের ইঞ্জিনে শাড়ি বেঁধে নেচে উঠে রিল বানালেন।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে ট্রেনের সামনে কোমর দোলাচ্ছেন এক মহিলা। তাঁর শাড়ির আঁচল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাঁধতে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি ও সানগ্লাস পরা মহিলার নাটকীয় ভঙ্গিতে নাচ দেখে থ বহু নেটিজেন। অতিরঞ্জিত অঙ্গভঙ্গি, গানের তালে ঠোঁট মেলানোর পাশাপাশি তিনি বারবার ট্রেনের দিকে ইঙ্গিত করেছেন ভাইরাল ভিডিওয়। ক্যামেরার সামনে বলিউড-ধাঁচের কোনও রোম্যান্টিক দৃশ্যই হয়তো ফোটাতে চাইছিলেন তিনি। কিন্তু রেললাইনের উপরে তাঁকে এভাবে নাচতে দেখে লোকে নিন্দাই করছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটিজেনদের দাবি, এভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে রিল বানানো সমাজকে কোনদিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি অনেকেই দাবি করেছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত হোক। এভাবে ট্রেনের সামনে দাঁড়িয়ে রিল বানিয়ে ওই গৃহবধূ কেবল নিজেরই নন, ট্রেনের যাত্রীদের জীবনকেও ঝুঁকির দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করছেন তাঁরা। রেললাইন বা স্টেশনে এভাবে রিল বানানো বন্ধ করে দেওয়া হোক বলেও দাবি করেছেন অনেকে।

সম্প্রতি, মোবাইলে রিলস এবং রেললাইনে স্টান্টবাজি দিন দিন বাড়ছে। কখনও ট্রেন উলটোদিক থেকে আসছে এমন দৃশ্যের সঙ্গে নিজেকে দেখিয়ে রিলস হচ্ছে। কখনও আবার ট্রেনের সঙ্গে পাশে কেউ ছুটছেন, এমন ভিডিও শুট হচ্ছে। কেউ কেউ তো প্রি-ওয়েডিং শুটও রেললাইনে করছেন। গত আগস্টেই জানা গিয়েছিল, রেললাইনে রিলস বা স্টান্টের ভিডিও করতে গিয়ে পূর্ব রেলে তিন মাসে গ্রেপ্তার হয়েছেন ৮৫৩ জন। একই সঙ্গে বিপজ্জনকভাবে রেললাইন ধরে হাঁটা এবং পারাপারের জন্যও কয়েকশো ব্যক্তির বিরুদ্ধেও মামলা করেছে রেল। আর এসবের কারণেই কখনও কখনও ঘটছে দুর্ঘটনাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.