দিনে কাজ, রাতে ঘুম। সাধারণ মানুষের জীবনযাত্রা মোটের উপর এমনটাই। মাঝেমধ্যে অবশ্য কিছুক্ষণ দিবানিদ্রার অভ্যাস থাকে কারও কারও। তাই ‘বলে স্কুলের ভরা সময়ে টানটান হয়ে শুয়ে নাক ডেকে ঘুম! তাও আবার দিনের পর দিন? এও কি সম্ভব? এককথায় উত্তরটা দিয়ে দেয় সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। সেখানে এক সরকারি স্কুলের প্রিন্সিপালের যে ঘুমের ছবিটা দেখা গেল, তাতে আঁতকে উঠছেন অনেকে। দেখা যাচ্ছে, স্কুলের ক্লাস চলাকালীন মেঝেতে শুয়ে ঘুমোচ্ছেন খোদ প্রিন্সিপাল। নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও। স্বভাবতই এত গুরুত্বপূর্ণ পদে থেকে এমন গা-ছাড়া মনোভাব দেখে সমালোচনায় মুখর নেটিজেনরা। প্রশ্ন উঠছে, এই গাফিলতির জন্য কেন তাঁকে বরখাস্ত করা হচ্ছে না?
রাজস্থানের কারৌলি জেলার টোডাভীম এলাকার একটি সরকারি স্কুল। সেখানকার প্রিন্সিপালের নাম দিওদিরাম মিনা। স্কুল চলাকালীন তিনি দিনের পর দিন নিজের ঘরের মেঝেতে পাতা কার্পেটের উপর শুয়ে ঘুমিয়ে পড়েন। এই ভিডিওই আপাতত ভাইরাল সোশাল মিডিয়ায়। নানা সময়ে তাঁকে এভাবে ঘুমোতে দেখা গিয়েছে। কখনও স্কুলে ক্লাস চলাকালীন তিনি ঘুমোচ্ছেন, কখনও মিড ডে মিলের সময়েও তাঁর জাগ্রত থাকার কোনও চিহ্ন দেখা যায়নি। স্কুলপডুয়ারা নিজেরাই বাসন নিয়ে, খাবার খেয়ে, সেই বাসন ধুয়ে রাখছে। অথচ প্রিন্সিপাল ‘কুম্ভকর্ণ’ই!
আরও পড়ুন:
এই ভিডিও ভাইরাল হতেই নানা মহলে প্রশ্ন উঠেছে। অনেকে জানতে চাইছেন, সরকারি স্কুলের সবচেয়ে বড় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এমন গাফিলতি কি চোখে পড়েনি সংশ্লিষ্ট দপ্তরের? নাকি তাঁরা দেখেও দেখছেন না? কেউ কেউ দাবি তুলেছেন, অবিলম্বে প্রিন্সিপালকে বরখাস্ত করা উচিত। তিনি নিজে স্কুল চলাকালীন ঘুমিয়ে থাকলে কীভাবে পড়াশোনা এবং বাকি কাজকর্ম চলবে? অভিভাবকরাও এনিয়ে ক্ষুব্ধ। নিজেদের সন্তানরা এই স্কুল থেকে কি আদৌ সঠিক শিক্ষা পাবে? এনিয়ে দোলাচলে তাঁরা। দিওদিরাম মিনা নামে ওই প্রিন্সিপালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে তাকিয়ে সকলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল