Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Benjamin Netanyahu

মহম্মদ আটার মতোই মগজে কিলবিল জেহাদের পোকা! ফ্লাই দুবাই বিমানের পাইলটকে নিয়ে কী বলছেন নেতানিয়াহু

ইজরায়েলি সংবাদমাধ্যম কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ওমানি সহ-পাইলট কট্টরপন্থী ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২২:৪৩

options
link
মহম্মদ আটার মতোই মগজে কিলবিল জেহাদের পোকা! ফ্লাই দুবাই বিমানের পাইলটকে নিয়ে কী বলছেন নেতানিয়াহু zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

শিক্ষার আলো ভেদ করে তার মনে প্রবেশ করে গিয়েছিল জেহাদের ‘বিষ’। এমনটা আগেই জানা ছিল। এবার একই কথা শোনা গেল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখে। ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপরে হামলাকারীর যে ভালোমতো মগজধোলাই হয়েছিল, সেকথা পরিষ্কার জানিয়েছেন তিনি। তবে সে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল সেসম্পর্কে কিছু বলতে চাননি নেতানিয়াহু।

বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। কিন্তু এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। তাঁর কথায়, ”আমরা এর শিকড় পর্যন্ত যাব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্বভাবে ছিল অত্যন্ত উগ্র। মহিলাদের সঙ্গে করমর্দনেও আপত্তি ছিল তার। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই তার মগজধোলাই করা হয়েছিল, যার ফলস্বরূপ বিমান ধ্বংস করতে পিছপা হয়নি সে। যদিও আসল কারণ এখনও জানা যায়নি। তবে নেতানিয়াহুর কথাতেও উঠে এল সেই দিকটিই।

আর এই প্রসঙ্গে অনেকেরই মনে ফিরে আসছে মহম্মদ আটার নাম। ৯/১১-র অন্যতম মূল চক্রী আটা লস অ্যাঞ্জেলেসগামী বিমান হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে ধাক্কা মেরেছিল। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক হওয়ার পর জার্মানিতে স্নাতকোত্তর করেছিল সে। এমনই উচ্চশিক্ষিত হয়েও মগজে ‘জেহাদের বিষ’ ভরে যাওয়ায় আটাই কালক্রমে হয়ে ওঠে ভয়ংকর জঙ্গি! সাম্প্রতিক হামলার নেপথ্যকাহিনিতে ছায়া ফেলে যাচ্ছে সেই আটাই।

উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.