Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Eiffel Tower

হিন্দু সংগঠনের চাপে মহিলা কর্মীদের সরানো নিয়ে বিতর্ক! সরছেন আইফেল টাওয়ারের পরিচালক

আইফেল টাওয়ারে এমন ঘটনায় আগেই ক্ষমা চেয়েছে BAPS।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:৫৫

options
link
হিন্দু সংগঠনের চাপে মহিলা কর্মীদের সরানো নিয়ে বিতর্ক! সরছেন আইফেল টাওয়ারের পরিচালক zoom
আইফেল টাওয়ারে বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার সদস্যরা।
Advertisement

আইফেল টাওয়ার (Eiffel Tower) থেকে সমস্ত মহিলা কর্মীকে সরানোর শর্ত দিয়েছিল বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। তাদের এই শর্ত মেনেও নেওয়া হয়। এবার সেই কারণেই সরতে হল আইফেল টাওয়ারের পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোকে।

একটি মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্যারিসে যায় ১০০ জনের দলটি। গত শনিবার আইফেল টাওয়ার ঘুরে দেখেন তাঁরা। তবে আইফেল টাওয়ার সফরের আগে তাঁদের সংস্থার তরফ থেকে জানানো হয়, সফরের সময়ে কোনও মহিলা কর্মীদের ওই চত্বরে রাখা যাবে না। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন আইফেল টাওয়ারের কর্মীরা। আইফেল টাওয়ার পরিচালন সংস্থা SETE জানায়, এই শর্তাবলি তাদের আদর্শের পরিপন্থী এবং নারী-পুরুষের সমানাধিকারের বিরোধী। তবুও BAPS-এর ‘শর্ত’ মেনে নেওয়া হয়েছিল। এবার সরিয়ে দেওয়া হল টাওয়ার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রুইভোকে। তবে এখনই নয়। তিনি এই বছরের শেষ পর্যন্ত ওই পদে থাকবেন। এসইটিই-র বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে আইফেল টাওয়ারে এমন ঘটনায় আগেই ক্ষমা চেয়েছে BAPS। তাদের তরফে ইমেল পাঠিয়ে বলা হয়, লিঙ্গবৈষম্যের উদ্দেশ্যে কোনও অনুরোধ করেনি সংস্থা। লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের প্রতি সম্মান এবং সেবার আদর্শ পালন করে বলে BAPS-এর বার্তা। গোটা ঘটনায় ক্ষমাও চেয়েছে তারা। তবে এই ক্ষমাপ্রার্থনা নিয়ে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ তখন মুখ খোলেনি।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ফ্রান্সের রাজনীতিতে হইচই পড়ে যায়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরি। সরব হন ফ্রান্সের একাধিক রাজনৈতিক নেতৃত্বও। পরে অবশ্য প্রতিবাদ তুলে নিয়েছিলেন কর্মীরা। তারপর স্বাভাবিকভাবেই আইফেল টাওয়ারের দরজা খুলে দেওয়া হয়। এবার জানা গেল টাওয়ার পরিচালকের সরে যাওয়ার খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.