Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Afghanistan

তালিবানদের বাগে আনতে না পেরে নিরীহ আফগানদের হত্যা! ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের

পালটা পাকিস্তানের দাবি, সাধারণ নাগরিক নয়, জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে। বুধবারের বিমান হামলায় ২২ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:৪৯

options
link
তালিবানদের বাগে আনতে না পেরে নিরীহ আফগানদের হত্যা! ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের zoom
পাকিস্তানের হামলার পর বিধ্বস্ত আফগান গ্রাম।
Advertisement

বর্বর পাকিস্তান হামলা চালাল নিরীহ আফগানদের উপর! বুধবার রাতভর আফগানিস্তানের দু’টি প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালায় বলে অভিযোগ কাবুলের। যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা বিস্ফোরণে ৯ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তিরও। পালটা পাকিস্তানের তথ্য মন্ত্রকের দাবি, সাধারণ নাগরিক নয়, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে। বুধবারের বিমান হামলায় ২২ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

গত মাসে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ব্যারাকে জঙ্গি হামলায় ২৪ জনের মৃত্যু হয়। এরপর দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই সময় কাবুল বিমান হামলা চালিয়েছিল ইসলামাবাদ। একসময়ের ‘বন্ধু’ আফগানিস্তান এখন পাকিস্তানের ঘোর শত্রু। পাকিস্তানে সন্ত্রাসবাদ চালানো জঙ্গিরা প্রতিবেশী দেশে ঠাঁই নিচ্ছে বলেই অভিযোগ শাহবাজ শরিফ সরকারের। যদিও তালিবান সরকার প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাবুলের আরও দাবি, পাকিস্তান জঙ্গি ঘাঁটির নাম করে নিরীহ সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালাচ্ছে। রাষ্ট্রসংঘ গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত-সংক্রান্ত সহিংসতার ঘটনায় ১,১০০ জনেরও বেশি সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ মানতে রাজি নয়। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ ও পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের স্থানীয় বাসিন্দাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। নারী ও শিশু-সহ ৯ জন নিহত হয়েছে। আরও ১১ জন আহত হয়েছে।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, “আমরা এই কাজের নিন্দা জানাই। এটিকে আগ্রাসন ও নীতি লঙ্ঘনকারী একটি অপরাধ হিসেবে গণ্য করি।” অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রকের বিবৃতি, জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে ‘সুপরিকল্পিত’ বিমান হামলা চালানো হয়েছিল। যেটি ‘অত্যন্ত নিখুঁতভাবে’ সম্পন্ন হয়েছে। সন্ত্রাসবাদীদের আস্তানাগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত ছিল। সেগুলিও ধ্বংস করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.