হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। শেষবেলায় এলাকায় গিয়ে প্রচারেও নামবেন তিনি। এরই মধ্যে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রচারে যাওয়ার পথে কংগ্রেসের দুই নেতাকে আটক করল পুলিশ। মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম নেতা তথা কংগ্রেস নেতা সুকৃতিরঞ্জন বিশ্বাস ও লেখক-সমাজকর্মী মানিক ফকিরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। ঘটনা জানাজানি হতেই ফের ভোট রাজনীতিতে উত্তাপ বেড়েছে। ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে নিন্দা, প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, আজ, বুধবার নন্দীগ্রামে প্রচারে যাচ্ছিলেন এই দুই নেতা। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি হোটেল থেকে এদিন সকালে বেরনোর সময়ই পুলিশ তাঁদের পথ আটকায়। দু’জনের সঙ্গে খানিক উত্তপ্ত বাক্য-বিনিময়ও হয়। পরে তাঁদের আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন এই আটক? সেই বিষয়ে পুলিশ-প্রশাসনের তরফে কিছু বলা হয়নি। গতকাল, মঙ্গলবার রাতে চণ্ডীপুরের একটি গেস্ট হাউসে ছিলেন তাঁরা। অভিযোগ, রাতেই ওই গেস্ট হাউসের সামনে পুলিশ ঘোরাঘুরি করেছিল। সকালে তাঁরা প্রচারের জন্য বাইরে বেরতেই আটক করা হয়।
আরও পড়ুন:
মানিক ফকির গাড়িতে বসেই একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। পরে তিনি জানিয়েছেন, “পুলিশ তাঁদের নন্দীগ্রাম যেতে না দিয়ে আটক করেছে। নন্দীগ্রামের মানুষ কংগ্রেসকে চাইছেন। মিলন প্রধানকে মানুষ সমর্থন করছে।” দুই নেতা আটকের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ করছে প্রদেশ কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের জরুরি প্রেস বিবৃতি দিয়েছেন। সেখানে লেখা হয়েছে, “কেবল কংগ্রেসের প্রচার করার অপরাধে তাঁদের উপর এই প্রতিহিংসামূলক আচরণ নেমে এসেছে। আমরা এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এই ঘটনা প্রমাণ করে বাংলার গণতন্ত্র আজ অত্যন্ত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব