বিহার থেকে উত্তরবঙ্গের বক্সায় এসে পৌঁছল বাঘিনী। বুধবার সকাল থেকেই সাজো সাজো রব বক্সায়। বাঘিনীর শারীরিক পরীক্ষা করেছেন পশু চিকিৎসকরা। সে সম্পূর্ণ সুস্থ বলেই জানা গিয়েছে। ঘুমপাড়ানি গুলি করে গতকাল, মঙ্গলবার বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে কাবু হয় ৩ বছর বয়সী ওই বাঘিনীকে। নির্দিষ্ট সময়েই তার ঘুম ভাঙে। এই মুহূর্তে সে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের বিশেষ জায়গায় খাঁচায় রয়েছে। পরিমানমতো খাওয়াদাওয়াও করেছে বলে খবর।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘিনীটিকে কাবু করার পর তাকে রেডিও কলার পরিয়ে খাঁচায় বন্দি করা হয়। রাতেই বিহার থেকে কার্গো বিমানে তাকে উড়িয়ে আনা হয় হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। সেখান থেকে সড়কপথে বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে আনা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ গোটা বিষয় নজরে রেখেছেন। আধিকারিকরা বক্সায় উপস্থিত রয়েছেন। নতুন বাসিন্দাকে স্বাগত জানাতে এলাকায় একাধিক কাটআউট লাগানো হয়েছে। ‘দ্য কিং রিটার্নস টু বক্সা’, হোর্ডিংও লাগানো হয়েছে একাধিক জায়গায়।
আরও পড়ুন:

বাঘিনী নিয়ে আসা হচ্ছে, সেই খবর আগেই এসেছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাস্তার দু’পাশে লোকজন দাঁড়িয়েওছিলেন। খাঁচাবন্দি বাঘিনীকে দেখতে অ্যাম্বুল্যান্সে উঁকিঝুঁকি মানুষদের। কোনওরকম অঘটন যাতে না হয়, সেজন্য কড়া নজরদারি রয়েছে বনদপ্তর ও পুলিশের। জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর এই বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়া হবে। ওই দিন আলিপুরদুয়ার শহরে প্যারেড গ্রাউন্ড মাঠে বাঘিনী ছাড়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বনমন্ত্রীর উপস্থিত থাকার কথা।
কিন্তু কেন এই বাঘিনীটিকে বিহার থেকেই আনা হল? আধিকারিকরা জানিয়েছেন, বিহার ও বাংলার আবহাওয়ায় অনেকটা মিল রয়েছে। ফলে বক্সাকে নিজের ঘর বলেই মনে করবে। পরিবেশ মানিয়ে নিতেও খুব একটা সমস্যা হবে না। বক্সাতে বাঘের জন্য প্রায় ২ একর জমিতে একটি এনক্লোজার তৈরি করা হয়েছে। সেই এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে তাকে। ২ অক্টোবর সেই এনক্লোজারের গেট খুলে দিলে বনাঞ্চলে মুক্তি পাবে ওই বাঘ। সেই ভিডিও ২ অক্টোবর অনুষ্ঠানে দেখাবে বনদপ্তর। ইতিমধ্যে বাঘিনীর উপর নজর রাখতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে তিন কুনকি হাতিও আনা হয়েছে বক্সাতে। গঠিত হয়েছে একাধিক নজরদারির দল। গোটা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল জুড়ে ডবল ভিশন ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও