দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল-আইএসএফ দ্বন্দ্বে পুড়েছে ভাঙড়। গুলি-বোমায় ত্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং। ঝরেছে রক্ত। প্রাণহানিও হয়েছে। অভিযোগ-পালটা অভিযোগে বিদ্ধ হয়েছেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তৃণমূলের শওকত মোল্লা-আরাবুল ইসলামেরা। অথচ নির্বাচনী আবহে বিধানসভায় পাশাপাশি দাঁড়িয়ে ঘোরতর রাজনৈতিক প্রতিপক্ষ শওকত মোল্লাকে সহাস্যবদনে ‘বড় ভাই’ বলে পরিচয় দেন নওশাদ। আবার আইএসএফ বিধায়ককে ‘ছোট ভাই’ বলে সেই সময় মেনেও নিয়েছিলেন শওকত। তার কয়েকমাসের মধ্যেই ভোলবদল। এবার নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে কটাক্ষ করলেন শওকত। তার পালটা জবাব দিয়েছেন আইএসএফ বিধায়কও।
রবিবার ভাঙড় বাজারে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয়। সংবর্ধনা অনুষ্ঠানও ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়া ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহওসান মোল্লা-সহ অনেকেই। অনুষ্ঠানমঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যারা তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলছে ভোটগণনার দিন।”
[আরও পড়ুন: চুলের বেআইনি কারবারেই বিপাকে বিশ্বভারতীর বিদেশি ছাত্র! অপহরণ কাণ্ডে আরও তথ্য পেল পুলিশ]
এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু তীব্র চাপানউতোর। পালটা শওকত মোল্লাকে জবাব দেন আইএসএফ বিধায়ক। তিনি বলেন, “অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘তুই বোমা বানাস’।” এই মন্তব্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ।
[আরও পড়ুন: পুরুলিয়ায় বন্দে ভারতের উদ্বোধনে ‘জয় শ্রীরাম’ স্লোগানে বিতর্ক, ‘ভোটের চমক’, বলছে তৃণমূল]
সর্বশেষ খবর
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের