খেলার সময় লাঠির ধাক্কা লেগে যাওয়ার শাস্তি। পঞ্চম শ্রেণির ছাত্রকে নগ্ন করে উলটো করে ঝুলিয়ে চলল নারকীয় অত্যাচার! এখানেই শেষ নয়, অত্যাচারের ভিডিও করে অভিযুক্ত ও তার পরিবার। শিশুর পরিবার বিষয়টা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছে। তবে এখনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলেই খবর। এদিকে এখনও অসুস্থ অত্যাচারিত খুদে।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। এলাকার কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল ১১ বছরের ওই ছাত্র। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। খেলার সময় কোনওভাবে আক্রান্তের হাতে থাকা লাঠিতে ধাক্কা লাগে তপনের। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। অভিযোগ, সে শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায়। প্রকাশ্যেই তাকে কান ধরে উঠ-বস করায়। কিন্তু তাতেও শান্তি পায়নি অভিযুক্ত। শিশুর পরিবারের অভিযোগ, এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে যায় তপন। সেখানে খুদের পায়ে দড়ি বেঁধে উলটো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। খুলে ফেলা হয় তার পরনের প্যান্ট। শুধু তপন নয়, সেই সময়ে ঘটনাস্থলে ছিল তার স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। অত্যাচারের ভিডিও মোবাইলে রেকর্ডও করে তারা। বিষয়টি কাউকে জানালে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় খুদেকে।
ভয়ে রাতে বাড়িতে ফিরে প্রথমে কাউকে কিছু জানায়নি শিশুটি। তবে তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। বারবার জিজ্ঞাসা করলেও সে মুখ খোলেনি। পরে পরিবারের এক সদস্য অভিযুক্তদের মোবাইলে তোলা সেই ভিডিও কোনওভাবে দেখতে পাওয়ায় গোটা ঘটনাটি সামনে আসে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই পরিবারের তরফে জয়নগর থানার অধীনে ধোষা পুলিশ ক্যাম্পে বিষয়টা জানানো হয়। পরবর্তীতে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগের পরও এখনও পর্যন্ত অভিযুক্ত তপন হালদার ও তার পরিবারের সদস্যরা গ্রেপ্তার হয়নি। জানা যাচ্ছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার। বাড়িতে ঝুলছে তালা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উপনির্বাচনের আগেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে হুমায়ুন? রেজিনগরে নয়া সমীকরণ!
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি