দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বছর খানেকের দাম্পত্য জীবনে অশান্তির শেষ ছিল না৷ জোর করে একবার গর্ভপাতও করানো হয়েছিল বলে অভিযোগ৷ শেষপর্যন্ত, মারাই গেলেন দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বছর উনিশের এক তরুণী৷ মৃতের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, ওই তরুণীকে গণধর্ষণ করেছে স্বামী ও তার বন্ধুরা৷ গণধর্ষণের পর খুন করা হয়েছে৷ মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর কম্বলচাপা মৃতদেহ, চাঞ্চল্য সোনারপুরে]
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার নিয়ারগিরিতে বাপের বাড়ি আহুরজাহান লস্করের৷ কলেজে পড়ার সময়েই বিয়ে হয়ে গিয়েছিল তাঁর৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, বছর খানেক আগে আহুরজাহানের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয় কারিমুল্লা মোল্লার৷ পেশায় দর্জি কারিমুল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়৷ মঙ্গলবার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে যায় কারিমুল্লা৷ রাতে মারা যান আহুরজাহান৷ তাঁর পরিবারের লোকেদের বক্তব্য, বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ওই তরুণী৷ একবার জোর করে আহুরজাহানের গর্ভপাতও করিয়েছে কারিমুল্লা৷ সোমবার কলেজ থেকে ফেরার পথে স্ত্রীকে জোর করে বাসন্তীতে নিয়ে যায় সে৷ বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় ওই তরুণীকে গণধর্ষণ করে কারিমুল্লা ও তার বন্ধুরা৷ মঙ্গলবার যখন আহুরজাহানকে নিয়ে কারিমুল্লা জীবনতলায় শ্বশুরবাড়িতে আসে, তখন ওই তরুণী রীতিমতো অসুস্থ৷ মঙ্গলবার রাতে বাপের বাড়িতেই মারা যান আহুরজাহান৷ তাঁর মৃত্যুর পর কারিমুল্লা মোল্লাকে বেধড়ক মারধর করেন আহুরজাহানের বাপের বাড়ির লোক ও পাড়া-প্রতিবেশীরা৷ তাঁর বিরুদ্ধে জীবনতলা থানায় জোর করে গর্ভপাত, গণধর্ষণ ও খুনের অভিযোগে এফআইআর করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[জগন্নাথ মূর্তিতে জুড়ে দেওয়া হয় হাত ও পা, অভিনব স্নানযাত্রা বর্ধমানের কালনায়]
সর্বশেষ খবর
-
‘এটা ক্রিকেটই নয়’, গুয়াহাটিতে জয়ের পরও অখুশি গম্ভীর, ‘সেলিব্রেশন’ নিয়ে মুখ খুললেন রোহিত
-
‘কেবিসি’র সেটে কেলেঙ্কারি! পা পিছলে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন
-
শাখারভের সমর্থনে আজ সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে সভা শুভেন্দুর, কী বার্তা দেবেন?
-
বেহাল রাস্তায় যাতায়াতে সমস্যা! ট্রাইব্যুনালের কাজ থেকে নিষ্কৃতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি
-
অভিযোগ করেননি ‘কেষ্ট’, অনুব্রতের কলার ধরে হুঁশিয়ারি, ভাঙচুরের পর মুক্ত ৩ যুবক