এক ম্যাচে ৮১১ রান। পাঁচ পাঁচটা সেঞ্চুরি। এই প্রথমবার একটা ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন পাঁচজন ব্যাটার। একজন তো ডবল সেঞ্চুরিও করে ফেললেন! গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে যে রানের ফুলঝুরি দেখা গেল তাতে খুশি হতে পারছেন না ভারতের হেডকোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। তিনি বলছেন, ‘এটা ক্রিকেটই নয়।’
বুধবার রাতে দু’দলের রানের পাহাড় নিয়ে কোচ গৌতম গম্ভীর বলছেন, “সত্যি কথা বলতে গেলে এটা ঠিক ক্রিকেট নয়। ক্রিকেট মানে আমরা বুঝি ব্যাট ও বলের আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা। তাই এটা ঠিক ক্রিকেট নয়। এটা শুধু ব্যাটিং।” আধুনিক ক্রিকেটের সিস্টেম নিয়েই আপত্তি গম্ভীরের। তিনি বলছেন, “ভাবুন একজন তরুণ বোলারের কী মনে হবে যখন সে দেখবে এক দল ৪০০ রান করল। আরেক দল সেটা তাড়া করে জিতে গেল। এটা স্কোরবোর্ডের জন্য ভালো। দর্শকদের জন্যও ভালো। সম্প্রচারকারীদের জন্য ভালো। কিন্তু একজন ক্রিকেটভক্ত হিসাবে, কোচ হিসাবে আমার বোলারদের জন্য সহমর্মিতা রয়েছে।”
আরও পড়ুন:
আসলে এই মুহূর্তে ভারতের সেরা বোলাররা এশিয়ান গেমসে রয়েছেন। এই সিরিজে কার্যত ‘দ্বিতীয়’ সারির পেস অ্যাটাক নিয়ে খেলছে ভারত। বিশ্বকাপের আগে বিকল্প দেখে নিতে চাইছেন গম্ভীর। এদিন যেমন আকিব নবিকে খেলানো হল। গুরনূর ব্রার খেলছেন। প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্বকাপের দলে ভাবা হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কেউই কোনও ছাপ রাখতে পারছেন না। আবার ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের অতীতের সেই গৌরব আজ আর নেই। আলজারি জোসেফ, কিমো পলরা এলোমেলো লেংথে বোলিং করে যাচ্ছেন। সেই সঙ্গে ছোট মাঠ, পাটা পিচের সুবাদে প্রতিটি ম্যাচেই রানের বন্যা দেখা যাচ্ছে। সেটাতেই অখুশি কোচ গম্ভীর। তবে কোচ অখুশি হলেও দলের জয়ে খুশি অধিনায়ক শুভমান গিল। তিনি বলছিলেন, “স্কোরবোর্ডে চারশো রান থাকায় প্রাথমিকভাবে একটা চাপ ছিলই। তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি। বড় রান তাড়া করার ক্ষেত্রে ম্যাচকে ছোট ছোট অংশে ভাগ করে খেলাটা জরুরি। আমাদের লক্ষ্য ছিল কোনও উইকেট না হারিয়ে অন্তত ৭০-৮০ রান তোলা। আমারা সেটা ছাপিয়ে যেতে পেরেছি।”
শুভমানরা সত্যিই ছাপিয়ে গিয়েছেন সেই লক্ষ্য। প্রথম উইকেটের জুটিতে তিনি এবং রোহিত শর্মা মিলে তুলে দিয়েছেন ২৫৫ রান। রোহিত সেঞ্চুরি করে যেভাবে বাচ্চাদের মতো দৌড়ানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করলেন, তাতেই বোঝা গিয়েছে তিনি কতটা স্বস্তি পেয়েছেন। কিন্তু কেন ওই সেলিব্রেশন? বলতে চাইছেন না হিটম্যান। তিনি বলছেন, “কিছু জিনিস নিজের মধ্যে থাকাই ভালো। এই সেলিব্রেশন নিয়ে আমি কিছুই বলব না।” রোহিতের কথায় বোঝা যাচ্ছে, বড় কোনও অভিমান লুকিয়ে রেখেছেন তিনি।
Look what it means to the Hitman 🤩👌
🎥 A memorable celebration during a memorable knock 🥳
Updates ▶️ https://t.co/6XCYRtZLAi#TeamIndia | #INDvWI | @mflone_ | @ImRo45 pic.twitter.com/V5h46wVK11
— BCCI (@BCCI) September 30, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব