ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: বারাসতে নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমে আন্দোলনে শামিল সাংবাদিকরা৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেছেন তাঁরা৷ যতক্ষণ না পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের ধরপাকড় শুরু হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সাংবাদিকদের৷
[ আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]
রবিবার দুই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত৷ অভিযোগ, বিজেপির একটি মিছিল থেকে হামলা চালানো হয়৷ তারই প্রতিবাদে বারাসত থানার সামনে জমায়েত হন তৃণমূল নেতাকর্মীরা। সে সময় কয়েকটি বাইকে চেপে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী৷ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল নেতাকর্মীরা। পালটা পথচলতি মানুষদের ধরে ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলার চেষ্টা করেন তাঁরা। না বলতেই শুরু হয় মারধর। সেই খবর সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা৷ বারাসতের পুরপ্রধান, উপপুরপ্রধান-সহ কাউন্সিলরদের উপস্থিতিতে চারটি বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। মারধরের সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে৷
[ আরও পড়ুন: বনগাঁয় গভীর রাতে কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল]
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে সাংবাদিক নিগ্রহ কাণ্ডে কেন নিষ্ক্রিয় হয়ে রয়েছে পুলিশ, সেই প্রশ্ন তুলেই সোমবার দুপুরে জেলাশাসকের দ্বারস্থ হন সাংবাদিকরা৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর দাবি জানিয়েছেন তাঁরা৷ সাংবাদিকদের বক্তব্য, হামলার ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাই সেক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করা যথেষ্টই সহজ৷ তা সত্ত্বেও গ্রেপ্তারির ক্ষেত্রে কেন এত উদাসীনতা পুলিশের? তবে কি তৃণমূল কর্মী বলেই বিষয়টিকে লঘু হিসাবে দেখা হচ্ছে? সুবিচার না পেয়ে বাধ্য হয়ে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেছেন সাংবাদিকরা৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত হানল, তাদের গ্রেপ্তার করা না হলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা সাংবাদিকরা৷
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত